শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানালেন রাজ
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানালেন রাজ

ভালোবাসায় কতখানি বিশ্বাস আর ভরসা থাকলে মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করে ফেলা যায়, তার উদাহরণ শরিফুল রাজ ও পরীমণি। ঢাকাই সিনেমার এই তারকাদ্বয় বিয়ে করেছেন গত বছরের অক্টোবরে। এরপর তাদের ভালোবাসা যেন আরও বেড়ে গেছে।

সেটাই অকপটে বললেন রাজ। স্ত্রী পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন তিনি। পরীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে হালের এই আলোচিত অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি এবং ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।’

ছবিতে দেখা গেল, একটি গাড়ির উপর বসে আছেন রাজ। তার পরনে সাদা শার্ট-প্যান্ট ও বাদামি কটি। অন্যদিকে পরীর পরনে সাদা রঙের গাউন। জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল গত ২৩ জুলাই। সেদিন এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি। সেখানে রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। স্বামীর সিনেমা দেখে আবেগে কেঁদেও ফেলেন পরী।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। এরপর চলতি বছরের জানুয়ারিতে তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। তাই সমস্ত কাজ থেকে বিরত আছেন। অন্যদিকে ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রাজ। এর মধ্যেই গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে তার আরেকটি সিনেমা ‘হাওয়া’। এটিও তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »