চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজের বছরের শুরুটা খুব একটা ভালো যায়নি। এই তো কয়েকদিন আগেই ভাঙতে বসেছিল তাদের দাম্পত্য জীবন। ঝড়ঝাপটা পেরিয়ে শেষমেষ শান্তি ফিরেছে তাদের সংসারে। পুনরায় বসবাস করছেন এক সঙ্গেই।
বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসা ও সপ্তাহ খানেকের মধ্যেই সব মিটমাট হয়ে যাওয়ায় এই গোটা পর্বে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন পরীমণি। সঙ্গে ছিল ছেলে রাজ্য।
সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রশ্ন উড়ে এল, দাম্পত্য কেমন চলছে তাদের? উত্তরে স্বামী রাজের কথায়, ‘খুবই ভালো, আমাদের সংসার এখন সুখ-আনন্দে ভরপুর। সব সংসারে ঝুটঝামেলা থাকে। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান-অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে।’
এদিকে, স্ত্রী পরীমণির মান-অভিমান হলে স্বামী হিসেবে অভিনেতা রাজ কি করেন- এমন প্রশ্নের সম্মুখিন হলে রাজ সকলের সামনেই পরীমণির গালে চুম্বন করে জানান, তিনি এ ভাবেই স্ত্রীর মান ভাঙান।
এ বিষয়ে অভিনেত্রী পরীমণি বলেন, ‘আমরা সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? আশীর্বাদ করবেন যাতে এ ভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়।’






বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবুল বাশার
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন
ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন
পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
পিআইবি: ভুয়া সেমিনার, জাল স্বাক্ষর ও ২৪ লাখ টাকার বিল – অনুসন্ধানে বড় দুর্নীতির ইঙ্গিত
পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ
বাকেরগঞ্জবাসীর প্রত্যাশার কেন্দ্রে ডা. ইকবালুর রহমান