● ●


শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ অক্টোবর বিকেলে রাজশাহীর বুধপাড়া এলাকার শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ সময় শিশুদের হাতে র‍্যাকেট ফিডার, লুডু, ক্যারম বোর্ড, রুবিকস কিউব ও ক্লে (মডেলিং মাটি) তুলে দেন বন্ধুরা।

শিশুদের মধ্যে অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে আশা আয়োজকদের।

শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্যরা। এ সময় শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

.

অনুষ্ঠানে রুবিকস কিউব নিয়ে একটি শিশুর দক্ষতা সবার নজর কাড়ে। শিশুটি জানায়, সে ২ মিনিট ১০ সেকেন্ডে রুবিকস কিউব মেলাতে পারে। তার দক্ষতা দেখতে বন্ধুসভার সদস্যরা তাকে কিউবটি মেলাতে বললে সে মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডে সেট মিলিয়ে ফেলে। শিশুটির এমন দক্ষতা ও আত্মবিশ্বাস উপস্থিত সবার মধ্যে আনন্দ ও বিস্ময়ের সৃষ্টি করে।

বন্ধুসভার সদস্যরা মনে করেন, শিশুদের সুন্দর শৈশব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি। ছোট ছোট এমন উদ্যোগ শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশেও ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বন্ধু মাসুম বিল্লাহ ও নাফিস আরাফাত।

সভাপতি, রাবি বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »