শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমণির স্ট্যাটাসে চয়নিকার মন্তব্য ভাইরাল!
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ৩:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমণির স্ট্যাটাসে চয়নিকার মন্তব্য ভাইরাল!

দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন চিত্রনায়িকা পরীমণি। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা।

ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরীর দেওয়া বিভিন্ন স্ট্যাটাসে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা। তবে হাজার হাজার মন্তব্যের ভিড়েও একজনের মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে। যার মন্তব্যটি ভাইরাল তিনি আর কেউ নন, পরীর ‘মা’ চয়নিকা চৌধুরী।

পরীকে উদ্দেশ্য করে এ নির্মাতা লিখেছেন, ‘তুমি যোদ্ধা মা। সব ঠিক হয়ে যাবে।’ সঙ্গে যুক্ত করেছেন বেশ কিছু ইমোজি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত চয়নিকা চৌধুরীর সেই মন্তব্যে প্রায় দেড় হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।

পরী-চয়নিকার মধ্যে মা-মেয়ের মতোই স্নেহ, ভালোবাসা, সম্মান ও নির্ভরশীলতা রয়েছে। এর আগে, ঢাকা বোট ক্লাবের ঘটনার সময়ও নায়িকার পাশে ছায়ার মতো ছিলেন এই নির্মাতা। ‘যোদ্ধা’ সম্ভোধন করে এবারও মেয়েকে সাহস জুগিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

পরীর ভাষ্য, আমাদের (রাজ-পরী) এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।

আক্ষেপের সুরে তিনি জানান, রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!

এদিকে পরীর সঙ্গে যে সম্পর্ক টিকছে না সে বিষয়টি স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’

পরী তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া কেন জানাননি, এমন প্রশ্নে রাজের জবাব, ‘পরীর যা মন চায় করুক। তাকে আটকাতে চাই না। তার সবকিছু বলার ও করার অধিকার আছে। আমি চুপচাপ আছি। আমার একা থাকা দরকার।’

স্পষ্ট করে নায়ক বলেন, ‘আমি কোনো ভুল করিনি। এ ব্যাপারে পরে কথা বলব।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »