সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। গতকাল থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এটি। মেট্রোরেলের যুগে প্রবেশ করায় উচ্ছ্বসিত দেশের মানুষ। তাদের একজন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক মাধ্যমে মেট্রো স্টেশনের কয়েকটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।