শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমনি অভিনীত সিনেমা কতগুলো? আপনি কি দেখেছেন?
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমনি অভিনীত সিনেমা কতগুলো? আপনি কি দেখেছেন?

প্রকৃত নাম স্মৃতি শামসুন্নাহার। তবে অভিনয় জগতে তিনি পরীমনি নামে সুপরিচিত। ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী একজন নায়িকা। ক্যারিয়ারের শুরুর দিকে করেছেন মডেলিং। পরবর্তীতে ২০১৫ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ক্রিকোণ প্রেমের সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমনির। ওই ছবিতে সীমানা চরিত্রে দেখা যায় তাকে। নায়ক ছিলেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন।

ক্যারিয়ারের প্রথম ছবিতে পরীমনির অভিনয় ছিল সাদামাঠা। তবে নায়িকার দৈহিক সৌন্দর্য নজর কাড়ে সকলের। যেমন তার চেহারা, তেমন মিষ্টি হাসি। এসবকে পুঁজি করে ধারাবাহিক ভাবে একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হতে থাকেন পরীমনি। তবে অভিনয় দিয়ে নজর কাড়তে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। অভিষেকের বছরেই ‘পাগলা দেওয়ানা’ ছবিতে ‘লায়লা’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ওই ছবিতে পরীমনির নায়ক ছিলেন শাহরিয়াজ। ছবিটি ছিল ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ‘বুজ্জিগুডু’র রিমেক। এই ছবিতে অভিনয়ের পর আর পেছনে তাকাতে হয়নি পরীমনিকে। উইকপিডিয়াতে পাওয়া তথ্য মতে, ছয় বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টির মতো ছবিতে অভিনয় করেছেন পরীমনি। অর্থাৎ, প্রতি বছরে পাঁচটি। এই সংখ্যাটা যেকোনো অভিনয়শিল্পীর জন্য গর্বের।

পরীমনি অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো- ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘সোনাবন্ধু’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ইত্যাদি। এর মধ্যে ২০১৬ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিটিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন পরীমনি। সেখানে তার অভিনয়, লুকস- সবকিছু নজর কাড়ে ভক্ত-সমালোচকদের।

তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্বপ্নজাল’ ছিল পরীমনির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই ছবিতে একেবারে ভিন্ন রূপে পাওয়া যায় তাকে। অভিনয়, লুকস, পোশাক- সবকিছুতেই তার আমূল পরিবর্তন। পরিচালক যেন আসল পরীমনিকে বের করে এনেছিলেন ‘স্বপ্নজাল’-এ। কারণ, এ ছবির পরিচালক যে ছিলেন চঞ্চল চৌধুরী অভিনীত ব্লকবাস্টার ‘মনপুরা’ ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সেখানে নায়ক ছিলেন ইয়াশ রোহান।

তবে ব্যবসার নিরীক্ষে পরীমনির ক্যারিয়ারের অন্যতম ছবি ‘বিশ্বসুন্দরী’। এটি পরিচালনা করেন জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নির্মিত প্রথম চলচ্চিত্র। এখানে পরীমনির সঙ্গে জুটি বাঁধেন সিয়াম আহমেদ। ছবিটি গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায়। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে ‘বিশ্বসুন্দরী’ দেখতে সিনেমা হলে ভিড় জমায় দর্শক। দুই মাসেরও বেশি সময় ধরে চলে ছবিটি এবং প্রত্যাশা চেয়েও ভালো ব্যবসা করে।

২০১৫ সালে ঢালিউডে আসা সেই পরীমনি এখন অনেক পরিণত। পরিণত তার অভিনয়। বর্তমানে এই নায়িকার হাতে রয়েছে বড় বড় কয়েকটি প্রজেক্ট। যেমন, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরী’, ‘ক্ষত’ ও ‘স্ফুলিঙ্গ’। এর মধ্যে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘স্ফুলিঙ্গ’ ছবি দুটির কাজ শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়। প্রথমটির পরিচালক আবু রায়হান জুয়েল এবং দ্বিতীয়টির পরিচালক তৌকীর আহমেদ। মুক্তির আগেই ছবি দুটি নিয়ে বাজারে বেশ আলোচনা।

তবে শুধু চলচ্চিত্রে নয়, ছোট পর্দায়ও কাজ করেছেন পরীমনি। টিভিতে ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যাচেলর’, ‘নারী’, ‘নবনীতা তোমার জন্য’, ‘অসমাপ্ত ভালোবাসা’, ‘মন ভালো নাই’, ‘কথা দিলাম’, ‘এপার ওপার’, ‘কেন মিছে নক্ষত্র’ নাটকগুলোতে দেখা গেছে তাকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »