রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পরীমনি মনখোলা, মানবিক একটা মেয়ে’
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩, ২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘পরীমনি মনখোলা, মানবিক একটা মেয়ে’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। ছবিটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন পরী।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরী। ছেলে রাজ্যকে নিয়ে খুব সকালে ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন স্কুলে। সেখানে শিশুদের নিয়ে নির্মিত সিনেমাটির নানান তথ্য তুলে ধরছেন অভিনেত্রী। সবাইকে আহ্বান জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার।

আর পুরো প্রজেক্টে পরীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল। বললেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন করতে গিয়ে পরীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। শুরু থেকেই সিনেমাটিকে একান্ত নিজের ভেবেই সে কাজটি করেছে।’

তিনি বলেন, ‘করোনার সময় সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করার অনুমতি পেতে আমাদের সমস্যা হচ্ছিল। এ নিয়ে আমরা খানিক চিন্তিত হয়ে পড়ি। সে সময়ে পরীকে বিষয়টি জানাই। সে একটা কলেই জিনিসটার সমাধান করে দেয়। এটা তার পক্ষেই সম্ভব। মানুষ তাকে সম্মান দেয়। পরে যথাযথ নিয়ম মেনে আমরা সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করি।’

নির্মাতার কথায়— ‘পরীমনি মনখোলা, মানবিক একটা মেয়ে। তার মনটা খুবই সফট। আপনি যদি ইমোশনাল হন, সেও আপনার সঙ্গে ইমোশনাল হবে। আপনি প্রফেশনাল হলে সেও প্রফেশনাল হবে, আপনি বাজে কথা বললে সেও বলবে। যে যেমন তার সঙ্গে তেমন।’

পরীমনি-সিয়াম ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এ ছাড়া প্রায় ২০ শিশু অভিনয় করেছে সরকারি অনুদানের এ ছবিটিতে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »