সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ
প্রকাশ: ১ আগস্ট, ২০২২, ৮:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ

শামীম আহমেদ : পাঁচবছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ। আদৌ এ ব্রিজটি নির্মান হবে কিনা তানিয়েও সঠিক কোন তথ্য দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার দেয়া তথ্যে জানা গেছে, বিগত ২০১৭ সালের জানুয়ারি মাসে নগরীর ১১নং ওয়ার্ডের ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালের ওপর টাউন প্রোটেকশন বাঁধ সংলগ্ন গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হয়। ওইসময় ব্রিজ নির্মান কাজের উদ্বোধণ করেছিলেন তৎকালীন সিটি মেয়র মোঃ আহসান হাবিব কামাল। যার প্রাক্কলিত ব্যয় ছিলো ১ কোটি ২০ হাজার টাকা এবং গৃহীত দর ধরা হয়েছিলো ১ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৮১৯ টাকা।

https://barisalkhabar24.com/2022/08/01/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87/

২০১৭ সালের অক্টোবর মাসে কাজ শেষ করার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাঁচবছরেও ব্রিজটি নির্মান কাজ শেষকরা হয়নি। শুধু ব্রিজের দুইপ্রান্তে কিছু কাজ করা হলেও বাকি রয়েছে অনেক কাজ। ফলে একদিকে ত্রিশ গোডাউন এলকায় ঘুরতে আসা বিনোদন প্রেমী সাধারণ মানুষের মাঝে প্রকল্প নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে সরকারের এতো সুন্দর একটি উদ্যোগ শুধুমাত্র তদারকির অভাবে এখনো বাস্তবায়ন না হওয়ায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পের তৃতীয় ও চলতি বিল বিগত ২০১৮ সালের ২২ মে ৯৬ লাখ ৫ হাজার ৫৬৮ টাকা ইতোমধ্যে উত্তোলন করে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল বাসার বলেন, প্রকল্পের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান মেসার্স রুপালী কনষ্ট্রাকশন এবং এসএইচ এন্টারপ্রাইজকে (জেভী) একাধিকবার কাজটি সম্পন্ন করার জন্য তাগিদ দেয়া সত্বেও তারা কেন কাজ করছেনা ঠিক বলতে পারছিনা। তাই এই কাজের কোন অগ্রগতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
মেসার্স রুপালী কনষ্ট্রাকশনের স্বত্তাধীকারি অমল দাস বলেন, প্রথম অংশ কাজ করার পর কাজের কোন ফান্ড না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আমরা কাজ করতে পারিনি। অপরদিকে এসএইচ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারি শাহাবুদ্দিন আজাদ বলেন, ওই কাজ শুরুর সময়ই গাইড লাইনগত অনেক ভুল ছিলো। তখন সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে ছিলেন তাদের অনেকেই এখন বদলী হয়ে গেছে।
বিষয়টি নিয়ে নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলন বরিশালের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বলেন, নদী ভরাট করে বাঁধ ও সেতু নির্মান করার কারনে সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মঞ্জুর র্মোশেদ একটি রিট করেন। যার কারনে গার্ডার ব্রিজ নির্মাণ কাজ স্থগিত রয়েছে।
অপরদিকে বিসিসির ১১নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান বলেন, ব্রিজ নির্মান হবে কি করে? প্রকল্পের দুই ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করতে চেয়েছিলো। তারা (ঠিকাদাররা) কাজ করবে কি? তারা বিল উঠানোর জন্য সর্বদা অস্থির ছিলো। শুধু তাই নয়; এখানে ভেড়িবাঁধ ও ব্রিজ দুটোই আরো ভিতরে নির্মানের কথা থাকলেও তা হয়নি। ফলে এ ব্রিজের বিষয়ে পরিবেশ অধিদপ্তরও আপত্তি জানিয়েছেন।
শামীম আহমেদ বলেন, আমি মনে করি ত্রিশ গোডাউনের এই ব্রিজটির নির্মান কাজ পুরোপুরি শেষ করা হলে প্রতিদিন এখানে আসা ভ্রমন পিপাসুরা আরো বেশি বিনোদন মুখী হবেন। পরিপূর্নতা পাবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কীর্তনখোলা নদী তীরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ত্রিশ গোডাউন। তাই ব্রিজটির নির্মান কাজ সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »