বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ বছরে শতকোটি টাকার মালিক দুমকির মুরগি বাবু!
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ বছরে শতকোটি টাকার মালিক দুমকির মুরগি বাবু!

মাত্র পাঁচ বছরের ব্যবধানে অঢেল সম্পদের মালিক বনে গেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার এলাকার মাসুদ আল মামুন নামে এক যুবক। এলাকায় তিনি মুরগি বাবু নামে পরিচিত। কারণ, কয়েক বছর আগেও এলাকার বাজারে তিনি পোলট্রি মুরগি বিক্রি করতেন। রাতারাতি তার শতকোটি টাকার মালিক হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকার জোরে এই যুবক এখন বেপরোয়া। স্থানীয়দের জমি জবরদখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমন একজন কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন। মুরগি বাবু তার জমি জবরদখল করেছেন বলে থানায় লখিত অভিযোগ দিয়েছেন তিনি।

জানা যায়, উপজেলা শহরের নতুনবাজার এলাকায় দুমকি-বাউফল মহাসড়কের দক্ষিণ পাশে মমতাজ বেগম, তার দুই ছেলে কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যক্ষ জামাল হোসেন এবং দুই মেয়ে মর্জিনা ও হেলেনা বেগমের যৌথ মালিকানায় জমিসহ ৭টি দোকানঘর রয়েছে। এগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। জলিশা গ্রামের মুরগি বাবু (বর্তমানে ফেয়ার ইউনাইটেড গ্রুপের এমডি) গোপনে মমতাজ বেগমের এক মেয়ের ৬ শতাংশ জমি ক্রয় করেন। বিষয়টি জানাজানির পর অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন পটুয়াখালী বিজ্ঞ আদালতে একটি রিডাকশন মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞা দেওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাবু ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রাস সৃষ্টি করেন এবং ওই দোকানগুলোর সামনের শাটার বন্ধ রেখে পেছনের দেওয়াল ভেঙে ফেলেন। এরপর রাতারাতি বাউন্ডারি ওয়াল ও রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এই কাজে বাধা দিতে গেলে বাবুর সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন দুমকি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর পুলিশ সরেজমিন তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কাজ বন্ধ করতে বলে। কিন্তু তাও মানছেন না বাবু। পুলিশ চলে যাওয়ার পর ফের পুরোদমে কাজ করছেন। অভিযোগে অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, প্রভাবশালী মুরগি বাবু কালোটাকার মালিক। অবৈধ অর্থের জোরে আমাদের সম্পত্তি জোরপূর্বক গ্রাস করার অপচেষ্টা করছে। বাবু একসময় উপজেলা ছাত্রদলের নেতা ছিল। এই লোক মুরগির ব্যবসা ছেড়ে ৫ বছরের ব্যবধানে ঢাকায় গিয়ে কী করে কয়েকশ কোটি টাকার মালিক হলো, তা বোধগম্য নয়। এত টাকার উৎস খুঁজে বের করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের মেয়ের ৬ শতাংশ জমি ৮০ লাখ টাকা দিয়ে কিনেছেন বাবু। এছাড়া মমতাজ বেগমের ওই মেয়ের কাছ থেকে বাবু আরও কিছু জমি কিনেছেন; যার মূল্য ৬২ লাখ টাকা। গত কয়েক বছরে বাবু ওই এলাকায় শতকোটি টাকার জমি কিনেছেন। ঢাকায়ও তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যে ব্যক্তি পাঁচ বছর আগেও বাজারে মুরগি বিক্রি করতেন; কী করে এত কম সময়ে তিনি এত টাকার মালিক হলেন, সেই প্রশ্নই এখন এলাকাবাসীর।অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবু বলেন, এখানে জবরদখলের কোনো ঘটনা ঘটেনি। বৈধ অর্থে জমি কিনেছি। নগদ টাকা নিয়ে কবলা দলিলে সম্পত্তি বিক্রির পর এখন অংশীদাররা প্রতারণার আশ্রয় নিয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গের জবাবে বলেন, আদালতে মামলা বা নিষেধাজ্ঞার কোনো নোটিশ পাইনি। অমান্যের অভিযোগ সঠিক নয়। আমার কত টাকা হয়েছে, তা দেখার জন্য অনেক দপ্তর রয়েছে, এ নিয়ে তার চিন্তা না করলেও চলবে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »