
মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছর পর তাঁর ছেলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সু চির ছেলে কিম অ্যারিস জানান, এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। তারপর থেকে শান্তিতে নোবেলজয়ী এই নেতাকে বন্দী রাখা হয়েছে। এত দিন ৮১ বছর বয়সী সু চির বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।
.
মায়ের সঙ্গে কথা হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনে মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এ সময় মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
.কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস.
মিয়ানমারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে সু চির ১৮ বছরের সাজা ভোগ করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রয়টার্স, ব্যাংকক
.বন্দী সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির বৈঠক, জান্তা কেন হঠাৎ এমন বৈঠকের আয়োজন করল