শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ মিনিটও লাগবে না, বিএনপিকে শামীম ওসমানের হুঁশিয়ারি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঁচ মিনিটও লাগবে না, বিএনপিকে শামীম ওসমানের হুঁশিয়ারি

মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে পাঁচ মিনিটও লাগবে না বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডাব্লিউ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল বিএনপির প্রোগ্রামে স্লোগান দিয়েছে। নারায়ণগঞ্জে অনেক নেতা আছেন নৌকা নিয়া পাশ করেন। কে কার উকিল বাপ, কে কার উকিল মা আমরা জানি। এটা কী স্লোগান আমি জানতে চাই। তারা বলেছে, “হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম”। পাঁচ মিনিটও লাগবে না আমাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে। ধৈর্য ধরেছি। জনগণ ভীমরুলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে। আমি সবকিছু বুঝি। বাংলাদেশে খুনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে। ওরা ওদের দলের নেতাদের মেরে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।

শামীম ওসমান বলেন, গতকাল রাত থেকে আমি মানসিকভাবে অস্থির। আমি চাপ নিতে পারছি না। ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে, আগুন দিয়েছে। আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে দেওয়া হয়েছে। আমার ভাইয়ের খামারে গিয়ে গরুর দুধের বান কেটে ফেলেছিল। শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে। আমরা কিছু করিনি, মাফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে ভাষা সামলান। এমন কোনো কাজ করবেন না, যেন নারায়ণগঞ্জ অস্থির হয়।

তিনি বলেন, মিথ্যা আশ্বাস আমি দেই না। দেওয়ার মালিক আল্লাহ। ৯৬ সালে যখন আমরা ক্ষমতায় আসি, এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে আমি কাজ করিনি। বাংলাদেশের এমপিদের মধ্যে সবচেয়ে বেশি কাজ আমি এনেছি। সবাই মিলে আমরা কাজ করেছি।

তিনি আরও বলেন, যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। তাই আমি দুশ্চিন্তায় আছি। আমার স্বপ্ন এটাকে একটা হাব বানানো। মেডিকেল অ্যান্ড এডুকেশন হাব। ইতোমধ্যে বঙ্গবন্ধু প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কাজ পাশ হয়েছে। আমি আশা করি এ এলাকাতেই এটা হবে। এটা লিংক রোডের পাশেই হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ হবে আইটি নির্ভরশীল। পুরো পৃথিবী হাতে মুঠোয় থাকবে। আমাদের এখানে শেখ কামাল আইটি ইনস্টিটিউটের কাজ শুরু হচ্ছে। সেটাও এ লিংক রোডের পাশে, টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল। আমি মেডিকেল কলেজ ও শিক্ষা ব্যবস্থা দিয়ে এ এলাকাটাকে সাজাতে চাই। যেন আমাদের সন্তানদের ঢাকা যেতে না হয়।

তিনি বলেন, আমার তো জীবন শেষ। আমি চলে যাবো। তোমরা থাকবে। আমরা তোমাদের সুন্দর জীবন দিতে চাই। শেখ হাসিনা তোমাদের ভবিষ্যৎ। আমাদের রাজনীতি করার কথা না। আমাদের ভাইদের মারা হয়েছে আমরা প্রতিশোধ নেইনি। আমরা মরলে কী আমাদের বাচ্চারা এতিম হয় না। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আমরা জাপানের মত উন্নত থাকতাম। ওরা আমাদের শৈশবকে মেরেছে যৌবনকে হত্যা করেছে।

আমরা মরদেহ নিয়ে কবরস্থানে যেতে পারিনি। মরদেহের মধ্যে গুলি করা হয়েছে। সেই মরদেহ চানমারীতে দাফন করেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »