
পাঁচ স্তম্ভ
আবু সায়েম আকন
তারিখ- ৯/৮/২০২২
সময়- ১২.৪৮ এএম
মুসলিম দেখলে দাও সালাম
পড় তুমি আল্লাহর কালাম।
কালিমার উপরে বিশ্বাস রাখ
অন্তরে তোমার কালিমা আঁক।
নামাজ আদায় করিও রোজ
অসহায়েরও রাখিও খোঁজ।
রোজা রাখারও নিয়ম আছে
হুকুম মেনে যেও আল্লার কাছে।
করিও হজ্জ্ব তুমি ফরজ হলে
ওজু গোসল করিও পবিত্র জলে।
হক যদি থাকে সম্পদে তোমার
পৌঁছাইও যাকাত কাছে সবার।