সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে জিম্মি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান, দুই সৈন্যসহ নিহত ৩৫
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জিম্মি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান, দুই সৈন্যসহ নিহত ৩৫

 
পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মিদশা তৈরি করা সন্দেহভাজন ৩৩ জঙ্গির সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। 
মঙ্গলবার প্রদেশের বান্নু শহরের ওই থানায় সেনাবাহিনীর অভিযানের সময় জঙ্গিদের গুলিতে দুই সৈন্যেরও প্রাণহানি হয় বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ‘সব সন্ত্রাসী’; যারা বান্নুর কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ভবনে জিম্মিদশা তৈরি করেছিল, তাদের সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে।

গত রোববার দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা বান্নুর কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের ভবনের দখল নেয়। পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের জিম্মি করে তারা। আফগানিস্তানে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দাবিতে এই জিম্মিদশা তৈরি করে টিটিপির সদস্যরা।

খাজা আসিফ বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় স্পেশাল সার্ভিস গ্রুপ বিশেষ অভিযান শুরু করেছিল। এই অভিযানে সব জঙ্গি নিহত হয়েছে। দুপুর আড়াইটার মধ্যে পুরো সিটিডি ভবন জঙ্গিমুক্ত করা হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একটি ইউনিট সেখানে অভিযান পরিচালনা করেছে। এতে এসএসজির ১০-১৫ জন কমান্ডো আহত হয়েছেন এবং মারা গেছেন দু’জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »