সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পাগড়ি পরার চয়েস থাকলে হিজাবে নয় কেন, প্রশ্ন সোনমের
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাগড়ি পরার চয়েস থাকলে হিজাবে নয় কেন, প্রশ্ন সোনমের

বিনোদন ডেস্ক :

কর্ণাটকের হিজাব বিতর্কের রেশ ছড়িয়েছে ভারতজুড়ে। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন বলিউড সেলিব্রেটিরাও। কয়েক দিন আগেই প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতারসহ অনেকেই। হিজাবকাণ্ড নিয়ে প্রকাশ্যেই বিতর্কের জড়িয়েছেন দুই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও শাবানা আজমী। এবার একই প্রসঙ্গে মুখ খুললেন সোনম কাপুরও।তিনি বলেন, শিক্ষাঙ্গনে পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন? অভিনেত্রী নিজের ইনস্টা-স্টোরিতে পাশাপাশি দুটি ছবি দিয়েছেন। একটিতে পাগড়ি পরা এক শিখ ভদ্রলোককে দেখা যায়, অপরটায় হিজাব পরিহিত এক নারীর ছবি। আর সেই ছবি শেয়ার করেই সোনম প্রশ্ন তুললেন, পাগড়ি পরার অনুমতি থাকলে হিজাবে না কেন?

উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকের উদুপিরর এক সরকারি শিক্ষাঙ্গনে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস না করতে দেওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন অঞ্চলে এ নিয়ে দফায় দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। কোথাও পাথর ছোঁড়াছুড়ির মতো ঘটনা ঘটে, আবার কোথাও বা লাঠিচার্জ হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে, যার জেরে তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্ণাটক হাই কোর্ট। দক্ষিণি রাজ্যের হিজাব বিতর্কের বিরুদ্ধে কমল হাসান বলেছিলেন, বিভাজনের বিষ পুঁতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের মধ্যে। কর্ণাটকে যা হচ্ছে, তা যেন তামিলনাড়ুতে না ঘটে।

প্রতিবাদ করে জাভেদ আখতার বলেন,  আমি কোনো দিনই হিজাব বা বোরখার পক্ষে ছিলাম না। এখনও নই। তবে তার পাশাপাশি মেয়েদের যারা ভয় দেখাচ্ছেন, সেসব কট্টরপন্থীদের জন্য অবজ্ঞা ছাড়া আমার কিছু আসছে না। এটাই কি তাদের পুরুষত্ব? কী দুর্ভাগ্যজনক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »