শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পাঠান’ নিয়ে বিতর্ক, মুখ খুললেন নুসরাত
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘পাঠান’ নিয়ে বিতর্ক, মুখ খুললেন নুসরাত

 বিনোদন ডেস্ক 

বলিউডের ‘পাঠান’ সিনেমার একটি গানে পোশাক বিতর্ক দেখা দিয়েছে। প্রথম থেকে এ সিনেমার নাম, গান, আবার কখনও অভিনেত্রীর পোশাক কিংবা সেই পোশাকের রঙ নিয়েও বিতর্ক দেখা গেছে।

সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘পাঠান’ বয়কটের ডাক। এ বিতর্কের মাঝে বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান। এই বিষয়ে মুখ খুললেন তিনি। 

এনডিটিভির এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।

বিজেপি প্রসঙ্গে নুসরাত বলেন, এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?

এর আগে ‘পাঠান’ ছবির গান ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এ ছবিকে মুক্তি দেওয়া যাবে না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »