পারিবারিক বিরোধে শিশুর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ!
প্রকাশ: ২৭ মে, ২০২০, ৮:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পারিবারিক বিরোধে শিশুর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ!

অনলাইন ডেস্কঃ
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জের ধরে দেড় বছর বয়সী হাবিব নামে এক শিশুর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৭ মে) দুপুরে শিশুর দাদী রহিমা বেগম অভিযুক্ত প্রতিবেশী খুকি ও অচেনা আরও ৩ জনের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।অভিযুক্ত খুকি সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। আক্রান্ত শিশু হাবিব একই গ্রামের মো. নুর নবীর ছেলে।
থানা পুলিশ জানায়, চরপার্বতীনগর গ্রামের রহিমা বেগমদের সঙ্গে প্রতিবেশী খুকিদের পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে ১১ মে বিকেলে খুকি কৌশলে রহিমার নাতি হাবিবকে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে খুকি শিশুটির শরীরে ৩টি বিষাক্ত ইনজেকশন পুশ করে। এতে বিষক্রিয়া হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছে।
চিকিৎসকদের বরাত দিয়ে বলা হচ্ছে, দিনদিন শিশুটির অবস্থার অবনতি হচ্ছে। এছাড়া খুকির বিরুদ্ধে রহিমার অপর দুই নাতি লাবিব ও রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিনই রহিমা সদর থানায় অভিযোগ করেন।
অভিযোগ রয়েছে, প্রায় ১৩ বছর আগে খুকি তার ভাসুরের ছেলে তারেক হোসেনকে হত্যা করে চালের ড্রামে বন্দি করে রাখে। পরে লোক দিয়ে তারেকের লাশ পুকুরে ফেলে দেয়। খুকির পরকীয়া প্রেমের ঘটনা দেখে ফেলায় ঘটনাটি ঘটিয়েছিল সে। স্থানীয়ভাবে এই অপরাধে বেশ দুর্নাম রয়েছে তার।এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যাওয়া হয়েছে। কিন্তু শিশুটির মা তার সঙ্গে হাসপাতালে রয়েছে। এজন্য কোনো আলামত পাওয়া যায়নি। শিশুর মায়ের কাছে ওই ইনজেকশনগুলোর সিরিঞ্জ আছে বলে শুনেছি। তিনি লক্ষ্মীপুর ফিরলে সেগুলো সংগ্রহ করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »