শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুর থেকে দুর্নীতিবাজ সমবায় কর্মকর্তা গোলাম কবির শরিফের বদলীতে সর্বমহলে স্বস্তি
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২০, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুর থেকে দুর্নীতিবাজ সমবায় কর্মকর্তা গোলাম কবির শরিফের বদলীতে সর্বমহলে স্বস্তি

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জেলা সমবায় অফিসার গোলাম কবির শরিফ বরিশালে বদলী হওয়াতে স্বস্তির নিঃশ্বাষ ফেলেছে সমবায় কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ীরা।

পিরোজপুর জেলা সমবায় অফিস ও একাধিক সমিতি সুত্রে জানা গেছে, গোলাম কবির শরীফ পিরোজপুর জেলা সমবায় অফিসার হিসেবে দ্বায়িত্ব পাওয়ার পরেই তিনি সমিতির নিবন্ধন দেয়া শুরু করে। একেকটি সমিতি বিশ থেকে পচিঁশ হাজার টাকা ঘুষের বিনিময়ে নিবন্ধন দিয়েছেন।

এ ছাড়া তিনি উপজেলা সমবায় অফিস পরিদর্শনে গেলে তাকে পাচঁ হাজার টাকা দিতে হয়। গোলাম কবির শরীফ একজন চিন্থিত দুর্নীতিবাজ সমবায় কর্মকর্তা বলে জানিয়েছেন পিরোজপুর জেলা সমবায় অফিসের কর্মকর্তারা।

গোলাম কবির শরিফের বদলীর খবরে সমবায় কর্মকর্তারা মিষ্টি বিতরন করেছে বলে জানান তারা। সুত্র জানায়,কমিটি অনুমোদনসহ কোন ফাইল গোলাম কবিরের টেবিলে আসলে তাকে ঘুষ না দিলে তিনি স্বাক্ষর করতোনা। গোলাম কবির শরীফ সমবায় বরিশাল বিভাগীয় অফিসের উপ-নিবন্ধক আরেক জামাত ইসলামীর নেতা মশিউর রহমানের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহারসহ কর্মকর্তা কর্মচারীদের হয়রানী করে আসছিলেন। গোলাম কবির শরীফ দম্ভোক্তি করে বলেন মশিউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বরিশাল বিভাগীয় বড় কর্মকর্তা। আমার কেউ কিছু করতে পারবেনা।

এছাড়া গোলাম কবির শরীফ জামাতে ইসলামী সমর্থক হওয়ায় পিরোজপুর জেলা সমবায় অফিসকে জামাতে ইসলামীর অঘোষিত কার্যালয় বানিয়েছিলেন।

গোলাম কবির শরীফের নিকট ইন্দুরকানী থেকে প্রতিনিয়ত জামাতে ইসলামীর লোকজন দেখা করতে আসতো। পিরোজপুরের স্বাধিনতা স্ব পক্ষের লোকজন গোলাম কবির শরীফের কর্মকান্ডে অতিষ্ঠ ছিল। গোলাম কবির শরীফের বিরুদ্ধে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য গ্রুপিং সৃষ্টি, অনৈতিক সুযোগ সুবিদা আদায়, সমিতির বাজেট অনুমোদনের জন্য ঘুষ নেন। এসব ঘুষের টাকা সমবায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে তিনি নিয়ে থাকতেন।

শ্রেষ্ঠ এই ঘুষখোর কর্মকর্তার ঘুষ নেয়া দেয়ার কারনে সবাই অতিষ্ঠ। কারনে অকারনে কবির শরীফ সমিতিগুলো থেকে চাঁদা আদায় করছেন
বলে অভিযোগ রয়েছে। এসব চাদাঁবাজীর ঘটনা স্বিকার করেছেন পিরোজপুরের একাধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।

এ ব্যাপারে গোলাম কবির শরিফের নিকট কল করা হলে তিনি রিসিভ করেন নি।

উল্লেখ্য,জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে গোলাম কবির শরিফ জামাত জোটের শরিক বিএনপির পক্ষে কাজ করেছেন।

নলছিটিতে কর্মরত থাকাকালীন সময়ে বিভিন্ন ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেছেন । তখন ব্যাপক গন্ডগোল হয়েছিল । আওয়ামীলীগ কর্মীদের হাতে কবির শরীফ লাঞ্চিত হয়েছিল। শুধু নলছিটিতেই নয় যেখানে উপজেলা সমবায় কর্মকর্তার দ্বায়িত্বে ছিলেন সেখানেই জামাত ও জামাত জোটের পক্ষে কাজ করেছেন তিনি। তদন্ত করলেই বেড়িয়ে আসবে থলের বিড়াল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »