মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পিস্তল-গুলিসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিস্তল-গুলিসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
বরিশালে দেশীয় তৈরি পিস্তল, আট রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের সরদারসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেন, গৌরনদী উপজেলার চররমজানপুর গ্রামের মো. সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম, পটুয়াখালী জেলার পসারবুনিয়া গ্রামের মৃত আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা, বরগুনার আমতলী উপজেলার ছোটবগি গ্রামের মো. আ. কাদের প্যাদার ছেলে হারুন, বরগুনার বেতাগী উপজেলার মো. সৈয়দ ফকিরের ছেলে মো. আমিনুল ফকির, পটুয়াখালী সদরের মো. সোহরাব সিকদারের ছেলে মো. ছগির সিকদার। ছয় ডাকাত গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ১১ জুন বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর এলাকার তানিয়া বেগমের বাসার ঘরের গ্রিল কেটে ডাকাত দল পরিবারের সকল সদস্যদের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও মোবাইল ফোন, নগদ টাকা লুট করে। ওই ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন তানিয়া বেগম। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত সরদার মো. দেলোয়ার হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, স্বর্ণ, রেঞ্জ, প্লাস, চাপাতি, ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। পুলিশ সুপার আরও বলেন, প্রথমদিকে গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম এবং মোতালেব মীরা ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »