শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরুষতন্ত্র শুধু পুরুষের মস্তিষ্কেই থাকে না, মেয়েদের মস্তিষ্কেও থাকে।
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুরুষতন্ত্র শুধু পুরুষের মস্তিষ্কেই থাকে না, মেয়েদের মস্তিষ্কেও থাকে।
 মোশাররফ হোসেন মুসা :

ঈশ্বরদী  আলহাজ্ব মোড় থেকে বানেশ্বর অভিমুখী রাস্তা প্রসস্তকরণ কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগ রাস্তার উভয় পার্শ্বে চার শতাধিক দোকান-পাট উচ্ছেদ করে। তাদের মধ্যে লেপ-তোষকের দোকানদার হাশেমও ( ছদ্মনাম) উচ্ছেদ হয়। হাশেম একজন ভূমিহীন, অন্যের বাড়িতে বাসা ভাড়া করে থাকে। তার দোকানটি উচ্ছেদ হলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। কান্নারত করুণ ছবিটি স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিত হলে ইউএনও সাহেবের দৃষ্টি আকর্ষিত হয়। ইউএনও সাহেব দরিদ্র হাশেমকে আশ্রায়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ দেন। হাশেমের দুই কন্যা। বড় কন্যার বিয়ে হয়ে গেছে, ছোট কন্যা চতুর্থ শ্রেণীতে পড়ে। তার স্ত্রী জীবিত। তার পরেও তিনি বলেন, তার কন্যারা মা হারা, এতিম। কারণ তার স্ত্রী তার অনুমতি না নিয়ে সৌদি অারবে গিয়ে গৃহকর্মীর কাজ করছে। সেজন্য তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন প্রায়ই তার স্ত্রীর প্রসঙ্গ তুলে নানা রকম খোটা দেয়। এতে তার পৌরষত্বে(!) অাঘাত লাগে, সর্বক্ষণ মর্মযাতনায় ভুগেন। এদিকে তার বড় কন্যার সংসারে অশান্তি। মদ্যপ স্বামী প্রায়ই মারধর করে। একদিন ফুটন্ত পানি স্ত্রীর শরীরে ঢেলে দেয়। এতে তার কাধ ও বুকের একাংশ ঝলসে যায়। কিন্তু তার কন্যা স্বামীর বিরুদ্ধে মামলা করতে রাজি নয়। সে অাবারও স্বামীর ঘরে যেতে চায়। তার কন্যার বক্তব্য নিশ্চয়ই তার দোষ ছিল। স্বামী একদিন ভুল বুঝতে পারবে৷ হাশেম একজন পুরুষ মানুষ। সে পুরুষতন্ত্র পেয়েছে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে। একইভাবে তার কন্যাও পুরুষতন্ত্র পেয়েছে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, রাষ্ট্র সর্বোপরি ধর্মীয় সংস্কার থেকে। একজন ধর্মীয় রাজনৈতিক কর্মীকে জানি, যিনি নিজে প্রেম করে বিয়ে করেছেন কিন্তু ছোট বোন প্রেম করে বিয়ে করায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এরকম শত শত ঘটনা দেশের আনাচে-কানাচে প্রত্যহ ঘটছে। অনেকে মনে করেন, মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় পুরুষের উপর নির্ভরশীল থাকে। স্বামী পরিত্যাক্তা, বিধবা ও অবিবাহিতা মহিলাদের সমাজে বসবাস করা কঠিন। পুরুষের লোলুপ দৃষ্টি সর্বক্ষণ তাড়া করে। সেজন্য পুরুষ নামক একজন ব্যক্তির ‘ ছাতা’ হিসেবে হলেও প্রয়োজনীয়তা রয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েও স্বামী কর্তৃক অত্যাচাড়িত হওয়ার ঘটনা রয়েছে প্রচুর। প্রায় ১১ বছর অাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা উদাহরণ হতে পারে। রুমানা মনজুর নামের একজন শিক্ষিকাকে তাঁর বেকার স্বামী প্রায়ই মারধর করতেন। একদিন তার দুই চোখ উৎপাটন করে ফেলে( শিক্ষিকাটি বর্তমানে ক্যানাডায় বসবাস করছেন)। তিনি উচ্চ শিক্ষিতা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তারপরেও স্বামীর অত্যাচাড় কেন মেনে নিতেন? এর পিছনে রয়েছে তার মস্তিষ্কে অবস্থানকারী পুরুষতান্ত্রিকতা( সেসময় লেখিকা শাকিলা নাছরিন পাপিয়া ‘চোখ উৎপাটন পর্যন্ত অপেক্ষা করতে হবে? ‘ শিরোনামে একটি কলাম লিখেছিলেন)। সমাজ ও রাষ্ট্র অঙ্গাঙ্গীভাবে জড়িত। মেয়েদের বেলায় গ্রাম্য সালিশের সর্বশেষ রায় হলো- মেয়েটারই দোষ ছিল।গণ ধর্ষণের শিকার হলে বলা হয়- মেয়েটার চলাফেরায় ভুল ছিল। সেসঙ্গে পোশাকের দোষ তো রয়েছেই। কোনো ধর্মই মেয়েদের স্বাধীনতা স্বীকার করে না। অতএব পুরুষতান্ত্রিকতা দূর করা সহজ কাজ নয়৷ ইউরোপে প্রোটেস্ট্যান্টদের হাত ধরে রেনেসাঁস, পুজিবাদ ও গণতন্ত্র এসেছে। ওসব দেশ পুজিবাদী হলেও মেয়েদের চলাফেরা ও মতামত প্রকাশের স্বাধীনতা মেনে নিয়েছে। তবে পুরুষতান্ত্রিকতা সম্পুর্ণ দূর হয়নি। সামাজিক বিপ্লবের মাধ্যমে নানারকম বৈষম্যের সঙ্গে পুরুষতান্ত্রিকতাও দূর হয়। সামাজিক বিপ্লব সফল করতে হলে উপযুক্ত সাংস্কৃতিক আন্দোলন সহ রাজনৈতিক কর্মসুচির প্রয়োজনীয়তা রয়েছে।
লেখক: গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »