শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরো বিষয়টি গুজব, জানালেন বুবলী
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুরো বিষয়টি গুজব, জানালেন বুবলী

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে জানাতে রাজধানীর উত্তরায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর উঠে এসেছে। তবে এ সংবাদ সম্মেলনের বিষয়ে নাকি নায়িকা নিজেই কিছু জানেন না!

মুঠোফোনে একটি গণমাধ্যমকে বুবলী জানান, ‘কিসের সংবাদ সম্মেলন? কোথায়? আমি তো কিছুই জানি না।’

তিনি বলেন, ‘আমি শুটিংয়ে ব্যস্ত আছি। আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি। কোথাও এমন কোনো কথাও বলিনি। জানি না কিভাবে সব ছড়িয়ে যাচ্ছে।’

সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানিয়েছিলেন বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস। যদিও বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও অপুর খোঁচায় সেটি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

বুবলীকে নিয়ে প্রকাশিত একটি নিউজের লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কি যে মজা।’

অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’

বুবলীর সেই স্ট্যাটাসের পর আবারও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি…বেটি বেটি বেটি।’

সোশ্যাল মিডিয়ায় যখন অপু-বুবলীর দ্বন্দ্ব চরমে, ঠিক তখনই মুখ খোলেন শাকিব খান। তিনি গণমাধ্যমকে জানান, ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। একটা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই।

শাকিব আরও বলেন, উপহার দেওয়া কিংবা উইশ করা, কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়। এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। প্রায় আড়াই বছর পর গত ৩০ সেপ্টেম্বর ছেলেকে প্রকাশ্যে আনেন তারা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে এই দম্পতির বিচ্ছেদও হয়ে গেছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »