সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশকে মারধর: আগৈলঝাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ আটক ৪
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশকে মারধর: আগৈলঝাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ আটক ৪

পায়ে মোটরসাইকেলের চাকায় আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ তার সঙ্গীরা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনষ্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আটককৃতরা হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

ওসি গোলাম ছরোয়ার বলেন, কনষ্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলো। থানা থেকে কিছু দুরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটর সাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেয়ার পরেও তাকে মারধর করেছে। পরে স্থানীয়রা এসে কনষ্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ ৪ জনক আটক করা হয়েছে।

ওসি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »