পুলিশি হেফাজতে পিটিআই মুখপাত্রকে নির্যাতন!
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশি হেফাজতে পিটিআই মুখপাত্রকে নির্যাতন!

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীকে পলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা প্রমাণে স্বাস্থ্য পরীক্ষার দাবি করেছেন তিনি নিজেই।

ডন জানিয়েছে, রোববার ফরেনসিক টেস্টের জন্য লাহোর ছাড়ার পূর্বে এমন অভিযোগ করেন ফাওয়াদ চৌধুরী। সেইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য লিখিত আবেদন করেছেন সাবেক এ মন্ত্রী।

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীকে গত বুধবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো- তিনি দেশটির নির্বাচন কমিশনের সদস্যদের হুমকি দিয়েছেন। গ্রেফতারের পর লাহোর থেকে তাকে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। পরে আবারও তাকে লাহোর নিয়ে গেছে ইসলামাবাদ পুলিশ। ফরেনসিক টেস্টের পর আজ সোমবার তাকে ফের ইসলামাবাদে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর ছাড়ার আগে ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। এর মাধ্যমে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

তিনি আগের অভিযোগ পুনরায় উল্লেখ করে বলেন, পিটিআই নেতা আজম খান সোয়াতি ও শাহবাজ গিলকে পুলিশ মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »