বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের ওপর জেলেদের হামলা, হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আহত ১৬
প্রকাশ: ১১ মার্চ, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর জেলেদের হামলা, হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আহত ১৬

বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনার সময় পুলিশের উপর জেলেদের হামলায় পুলিশের ফাঁড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই আভিযানিক দলের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শটগানের গুলি ছোঁড়া হয়। এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছে। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌ পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ জেলে অভিযান পরিচালনাকারী টিমের ওপর হামলা করে। হামলায় নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »