মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের গাড়ি আটকে ফোন ও টাকা ছিনতাই
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়ি আটকে ফোন ও টাকা ছিনতাই

বরিশাল খবর ডেস্ক :

পুলিশের গাড়ি আটকে টাকা ও ফোন ছিনতাই করে পালিয়েছে একদল ছিনতাইকারী। মঙ্গলবার (১১ অক্টোবর-ক্যালেন্ডারের পাতায় ১২ অক্টোবর) মধ্যরাতের পর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডারমোড় এলাকায় এ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা পালিয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন জানান, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিনা তা জানি না। আমাদের সীমানা নলকা সেতু পর্যন্ত।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »