বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ-বিএনপি সংঘর্ষ: দেড় হাজার জনকে আসামি করে মামলা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশ-বিএনপি সংঘর্ষ: দেড় হাজার জনকে আসামি করে মামলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গঙ্গাচড়া থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) মনতাজুর রহমান শুক্রবার রাতে মামলা ও গ্রেপ্তারের এসব তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। ওই দিন বিকেলে উপজেলার সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হয়ে বিএনপি নেতাকর্মীরা সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় তারা ডাকবাংলো এলাকার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী, পথচারী, ব্যবসায়ী, সাংবাদিকসহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়।

গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত) মনতাজুর রহমান বলেন, ওই ঘটনায় ৫০ জন নামীয় এবং অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »