শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পূজা বুবলী মিমকে কাস্ট করলে একটা কথা ছিল’
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘পূজা বুবলী মিমকে কাস্ট করলে একটা কথা ছিল’

 বিনোদন ডেস্ক 

প্রার্থনা ফারদিন দীঘিকে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। এ সময় দীঘির শারীরিক গঠন নিয়েও কথা বলেন তিনি। তাকে ‘আনফিট’ বলে মন্তব্য করেন রাফি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এসে একজন নায়িকার শরীর নিয়ে নির্মাতার এমন মন্তব্য ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। 

এবার দীঘির পরিবার থেকেও প্রতিবাদ এলো। দীঘির মামা আবু নুসরাত ভিক্টর রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।

নিজের ফেসবুকে দীঘির মামা লিখেছেন- আমার ভাগ্নি দিঘী যেকোনো কারণে মন খারাপ করে কারও নাম উল্লেখ না করে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে, তাই পরিচালক রায়হান রাফি সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলেছেন।

তিনি আরও লেখেন— আপনি ‘সুড়ঙ্গ’ মুভি নিয়ে দিঘীর সঙ্গে দুদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুদিন আমি দিঘীর সঙ্গে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দিই দ্বিতীয় দিন আপনি ৪ ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন।

ভিক্টর লিখেছেন- আপনার সিনেমায় আপনি কাকে নেবেন কাকে নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্ত আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেন না। আমার ভাগ্নি অযোগ্য হলে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করতে পারত না। আপনি ৫০ বছর কাজ করলেও জাতীয় পুরস্কার পাবেন কিনা সন্দেহ। যাকে দিঘীর পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দিঘীর চেয়ে যোগ্য।

তিনি আরও বলেন, যদি পূজা, বুবলী বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল। যাকে নিয়েছেন তাকে কেনো নিয়েছেন এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দিঘীকে অযোগ্য বলে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন এটাও সাধারণ মানুষ বুঝে।

সবশেষে রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে দীঘির মামা লেখেন- আপনি বড় ভাই হিসেবে দিঘীকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দীঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দিঘী বানের জলে ভেসে আসেনি।

পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন এমন অভিযোগ দীঘির। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে এমন একটি পোস্ট দেন তিনি। সেসময় জানা যায়, রায়হান রাফির রাজনীতির শিকার এ নায়িকা। তবে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে রাফির নাম উল্লেখ করে কোনো বক্তব্য দেননি তিনি। তারপরও ভিডিওবার্তায় এসে দীঘিকে অসম্মান করে কথা বলায় আইনি পদক্ষেপ নিতে চাইলেন তার মামা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »