সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৃথিবীর এমন ছয়টি স্থান, যেখানে কখনো সূর্য অস্ত যায় না
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৃথিবীর এমন ছয়টি স্থান, যেখানে কখনো সূর্য অস্ত যায় না

নির্দিষ্ট সময়ে হয় দিন এবং রাত। এছাড়া আমরা সূর্যাস্ত, আর সূর্যোদয়ে অভ্যস্ত। কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে ডোবে না সূর্য। ২৪ ঘণ্টাতেই বিরাজ করে বরুণ দেব। খাতায় কলমে এই ঘটনাকে বলা হয় ‘দ্য মিডনাইট সান’।

ছবিঃ সংগৃহীত

কানাডার কিছু জায়গায় গরমকালে প্রায় ৫০ দিনের জন্য টানা সূর্যের আলো দেখা যায়। এই দিনগুলো ছাড়া কানাডা সারা বছরই বরফে ঢেকে থাকে। এদিকে নরওয়ে মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে বেশ পরিচিত। কারণ এখানে ঘড়ির সময় ১২ এ.এম-এ সূর্য দেখা যায়। এই দেশে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত প্রায় ৭৬ দিনের জন্য সূর্য প্রতিদিন ২০ ঘণ্টার জন্য কখনোই অস্ত যায় না।

সুইডেনে মে মাসের প্রথম থেকে আগস্টের শেষের দিকে সূর্য মধ্যরাতের আশপাশে ডুবে যায় এবং ভোর ৪টায়  আবার ওঠে। এই দেশে স্থায়ীভাবে সূর্যের আলোর সময়কাল এক বছরের মধ্যে ৬ মাস পর্যন্ত স্থায়ী হয়। অন্যদিকে আলাস্কাতে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত হয় না। দর্শনীয় হিমবাহ এবং তুষারাবৃত পর্বতবেষ্টিত দেশটি এই সময়ে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আদর্শ একটি স্থানে পরিণত হয়। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা আলাস্কায় এই সময় হাইকিং করেন। রাতের বেলায় সূর্যের আলোয় বরফের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে পর্যটকেরা বিস্মিত হন।

এছাড়া আইসল্যান্ডেও রাতের আকাশে সূর্য দেখা দেয়। জুন মাসে এই নিশীথ সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে। মে থেকে জুলাই পর্যন্ত সূর্যের আলোয় দেশটি সম্পূর্ণ আলোকিত থাকে। মূলত এই পুরোটা সময় জুড়ে, এখানে সূর্য ডোবে না। এখানে গ্রীষ্মের সময় মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং রাত ৩টায় আবার সূর্য উদিত হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »