বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পেরুতে বিক্ষোভের মুখে ২ মন্ত্রীর পদত্যাগ 
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পেরুতে বিক্ষোভের মুখে ২ মন্ত্রীর পদত্যাগ 

লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবিতে কয়েকদিন ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া এবং সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। 

পেরুর সরকারি কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনী ও পেদ্রো কাস্তিলোর সমর্থকদের মধ্যে কেন্দ্রীয় আয়াকুচো অঞ্চলে সংঘর্ষে আরও আটজন নিহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হাজার হাজার পর্যটক কুসকো শহরে আটকা পড়েছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। 

ওই শহরের মেয়র জানান, ‘বিক্ষোভকারীরা বিমানবন্দর অবরোধ করে রাখায় প্রায় ৫ হাজার পর্যটক শহরে আটকা পড়েছেন।’

গত ৭ ডিসেম্বর পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। এরপর তাকে আটক করে বিদ্রোহের অভিযোগ দায়ের করে কারাগারে পাঠানো হয়। 

কাস্তিলোর মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এদিকে চলমান বিক্ষোভ দমাতে গত বুধবার (১৪ ডিসেম্বর) জরুরি অবস্থা জারি করেছে পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

উল্লেখ্য, পেদ্রো কাস্তিলোর অপসারণের পর ইতোমধ্যে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলুয়ার্তে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »