সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা, গ্রেপ্তার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা, গ্রেপ্তার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে গতকাল বুধবার ক্ষমতাচ্যুত করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন দিনা বলুয়ার্তে। তিনি পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। খবর এএফপি ও বিবিসির। 

পার্লামেন্ট (কংগ্রেস) ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন কাস্তিলিও। তাঁর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়। কাস্তিলিওর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা রুখে দেওয়া হয়। কংগ্রেসের জরুরি অধিবেশন ডেকে কাস্তিলিওকে অভিশংসন করেন আইনপ্রণেতারা। অভিশংসনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

দিনভর নানা নাটকীয়তার পর ৬০ বছর বয়সী আইনজীবী দিনা বলুয়ার্তে পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

শপথ নেওয়ার পর দিনা বলেন, মেয়াদ অনুযায়ী তিনি ২০২৬ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সংকট উত্তরণে তিনি রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছেন। 

গতকালের নাটকীয় ঘটনাবলির সূত্রপাত হয়, পেরুর জাতীয় টেলিভিশনে কাস্তিলিওর ভাষণের মধ্য দিয়ে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পেরুতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

একই সঙ্গে ৫৩ বছর বয়সী কাস্তিলিও বলেন, কংগ্রেস তিনি ভেঙে দেবেন। কারফিউ জারি করবেন। ডিক্রি দিয়ে দেশ শাসন করবেন।

কাস্তিলিওর এই ঘোষণায় সংকট আরও ঘনীভূত হয়। দেশ-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা। প্রতিবাদে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।

দেশটির সাংবিধানিক আদালতের প্রধান কাস্তিলিওকে একটি অভ্যুত্থান শুরুর জন্য অভিযুক্ত করেন। কাস্তিলিওকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

পেরুর পুলিশ ও সশস্ত্র বাহিনী একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে বলা হয়, তারা পেরুর সাংবিধানিক আদেশকে শ্রদ্ধা করে।

কাস্তিলিওর বিরুদ্ধে নতুন অভিশংসন কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। আগে দুইবার তাঁকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

উত্তেজনাপূর্ণ দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে বুধবার বামপন্থী পেদ্রো কাস্তিলিও পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

কাস্তিলিওকে অভিশংসন করতে বিরোধী-নিয়ন্ত্রিত কংগ্রেসে জরুরি অধিবেশন ডাকা হয়। কংগ্রেসে অভিশংসন ভোট হয়।

১০১ জন আইনপ্রণেতা কাস্তিলিওকে অভিশংসনের পক্ষে ভোট দেন। অভিশংসনের বিপক্ষে ভোট পড়ে মাত্র ছয়টি। ১০ জন ভোটাভুটিতে অনুপস্থিত থাকেন।

অভিশংসনের পর গতকাল সন্ধ্যায় কাস্তিলিওকে গ্রেপ্তার করা হয়। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

উত্তেজনাপূর্ণ দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে ২০২১ সালের জুলাইয়ে লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কাস্তিলিও।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে কাস্তিলিও প্রতিপক্ষ ছিলেন ডানপন্থী কিকো ফুজিমোরি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন ফুজিমোরি। তাই অভিযোগ পর্যালোচনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে প্রায় দেড় মাস সময় লেগেছিল।

কাস্তিলিও একজন দরিদ্র কৃষকের সন্তান। পেরুর গ্রামীণ দরিদ্র ভোটারদের সমর্থনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কাস্তিলিওর জন্ম ১৯৬৯ সালে। ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন প্রাইমারি শিক্ষক। এর মধ্যে ২০০২ সালে তিনি রাজনীতিতে নাম লেখান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »