শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পেয়ারার রাজ্য কুড়িয়ানা :পর্যটকদের পদচারণায় মুখর এলাকা
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পেয়ারার রাজ্য কুড়িয়ানা :পর্যটকদের পদচারণায় মুখর এলাকা

মো. নজরুল ইসলাম, স্বরূপকাঠি :
স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার আটঘর কুড়িয়ানায় এখন উৎসবের আমেজ চলছে। স্বরূপকাঠি এবং এর পার্শ্ববর্তী বরিশালের বানারীপাড়া ও ঝালকাঠি সদর উপজেলার ৩৪টি গ্রাম নিয়ে পেয়ারা রাজ্যের শতভাগ মানুষ এখন বাগান থেকে পেয়ারা উত্তোলন, হাটের আড়তগুলোতে নিয়ে বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে এ নয়নাভিরাম পেয়ারা রাজ্য দর্শনে এখানে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে।

উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব সীমান্তে আটঘর কুড়িয়ানা এলাকাটির অবস্থান। যে এলাকার শতভাগ মানুষ পেয়ারা চাষের সঙ্গে জড়িত। বয়োবৃদ্ধ চাষিদের মতে, প্রায় ২০০ বছর আগে ব্রাহ্মণকাঠি গ্রামের পূর্ণচন্দ্র মণ্ডল ও কালাচাঁদ মণ্ডলের হাত ধরে ভারতের গয়া থেকে এখানে পেয়ারার আগমন। সেখান থেকেই পেয়ারা চাষ শুরু হয়ে দ্রুত সময়ের মধ্যে গোটা আটঘর কুড়িয়ানা ইউনিয়নে ছড়িয়ে পড়ে পেয়ারার চাষ। কুড়িয়ানার নাম অনুসারে কুড়িয়ানার পেয়ারা বলে সবার কাছে পরিচিত হলেও পেয়ারার চাষ এখন আর কুড়িয়ানার মধ্যে সীমাবদ্ধ নেই। পেয়ারার চাষ এখন পাশের বিভিন্ন উপজেলায় বিস্তৃতি ঘটেছে। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ১৮টি গ্রাম, পাশের জলাবাড়ি ইউনিয়নের ৫টি, সমুদয়কাঠি ইউনিয়নের ২টি গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ২টি ও ঝালকাঠি সদর উপজেলার ৫টিসহ মোট ৩৪টি গ্রাম নিয়ে এ বিশাল এলাকায় পেয়ারার বাগান রয়েছে। এ ছাড়াও বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৪টি, বিশারকান্দি ইউনিয়নের ১টি, উদয়কাঠি ইউনিয়নেরর ২টি গ্রামেও সম্প্রতি পেয়ারা বাগান গড়ে উঠেছে। স্বরূপকাঠি উপজেলায় ১০৫০ হেক্টর পেয়ারা বাগানের মধ্যে শুধু আটঘর কুড়িয়ানায়ই রয়েছে ৮২৫ হেক্টর। স্বরূপকাঠি উপজেলায় ২ হাজার ৫৫টি বাগান রয়েছে। এখানে পেয়ারা চাষির পরিবার রয়েছে ১ হাজার ৩৪৫টি। এখানে গড়ে প্রতি হেক্টরে বছরে ৯ থেকে ১১ টন পেয়ারা ফলে।

কটুরাকাঠির বড় পেয়ারা চাষি বঙ্কিম মণ্ডল জানান, আটঘর কুড়িয়ানায় পেয়ারা বিক্রির জন্য রয়েছে ৮টি গালা (বিক্রি করার স্থান) এবং অগণিত ভাসমান ক্রয়কেন্দ্র। গালার আড়ত ভাসমান ক্রয়কেন্দ্র থেকে নৌকা বা ট্রলারে করে বেপারীরা পেয়ারা কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। কুড়িয়ানা থেকে মিনি ট্রাক ও মাঝারি সাইজের ট্রাকে এবং আটঘর, মাগুরা ও জুমবদ্বীপ থেকে বড় ট্রাকে করে ঢাকার শ্যামবাজার, ওয়াইজঘাট, সিলেট, কুমিলল্গা, চাঁদপুর, মুন্সীগঞ্জের বিভিন্ন আড়তে পেয়ারা পাঠানো হয়।

আদমকাঠি, কটুরাকাঠি ও রাজাপুর পেয়ারা চাষি সমিতির সভাপতি জহর লাল মল্লিক, জিন্তাকাঠির পেয়ারা চাষি স্কুল শিক্ষক দীনেশ চন্দ্র মণ্ডল ও বিজন মৈত্র জানান, এ পেয়ারা সংরক্ষণের জন্য এখানে আজও কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে বছরে বহু পেয়ারা নষ্ট হয়। পেয়ারা চাষিদের প্রতি বছর কোনো না কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়। স্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »