শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবলঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দশমিনায় জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ মে, ২০২১, ৭:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রবলঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দশমিনায় জরুরি সভা অনুষ্ঠিত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রবলঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পটুয়াখালীর দশমিনায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, থানা ওসি মো. জসিম, উপজেলা সিপিপি টিমলিডার পিএম বাদল, সকল সরকারি বেসকারি দপ্তর প্রধান ও উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী ও সিপিপি কর্মকর্তা-কর্মচারীরাও প্রস্তুত রয়েছে। ‘ইয়াস’ বিধ্বংসী হতে পারে বিবেচনায় নিয়ে আগে থেকেই এই প্রস্তুতি। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হচ্ছে সিডর, আইলা, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষ। ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি প্রস্তুতি ঠিক রাখতে দফায় দফায় বৈঠকে বসছেন। এদিকে গভীর নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। গত দু’দিন থেকে উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় আমরা সজাগ আছি। আর আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো আল আমিন বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুতিসহ আশ্রয়কেন্দ্রে আশ্রয়নেয়াদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর আমরা সাধারণ জনগণের সর্বাত্মক নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »