সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবীণ সাংবাদিক হোসেন শাহ’র ১৯তম মৃত্যুবার্ষিকী ১৪ জানুয়ারী
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রবীণ সাংবাদিক হোসেন শাহ’র ১৯তম মৃত্যুবার্ষিকী  ১৪ জানুয়ারী

স্টাফ রিপোর্টার :

১৪ জানুয়ারি দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং “দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা, সম্পাদক মন্ডলির সভাপতি ও প্রকাশক মরহুম মোঃ হোসেন শাহ’র ১৯ তম মৃত্যুবার্ষিকী। ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই মহান প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে।

২০০৪ সালের ১৪ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম হোসেন শাহ প্রায় ৪০ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটি দৈনিকে রূপান্তর করেন। এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। বরিশালের সংবাদপত্র অঙ্গনের প্রতিষ্ঠিতদের অনেকেই তার পত্রিকায় হাতে খড়ি দিয়েছেন।

মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেছেন।

এই প্রবীণ সম্পাদক ও সংবাদপত্র মালিক মরহুম মোঃ হোসেন শাহ্’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারী বেলা ১১টায় বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার পরিবার, দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনের পরিবারবর্গ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »