শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উধাও
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২, ১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উধাও

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রাইমারির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে। নগদ মোবাইল ব্যাংকিংয়ে আসা উপবৃত্তির টাকা উত্তোলন করতে গিয়ে অ্যাকাউন্টে কোনো টাকা না পেয়ে এমন অভিযোগ করেছেন অবিভাবকরা। তাদের দাবি এরসঙ্গে মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট লোকজন জড়িত।  জানা যায়, ২০২১ অর্থবছরে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয় সরকার। শিক্ষার্থীদের কিট অ্যালাউন্স হিসেবে ১ হাজার টাকা এবং প্রতি মাসে বৃত্তির ১৫০ টাকা করে ৬ মাসের ৯শ’ টাকা অভিভাবকদের নিজস্ব নগদ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গাবালী উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার ৯৩৭ শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার  ১৮ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে। আর ওই সব শিক্ষার্থীদের উপবৃত্তির সেই টাকা উত্তোলন করতে গিয়েই বিপত্তির মধ্যে পড়ছেন কিছু কিছু অভিভাবকরা। একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং নগদে আসার পর সেই টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ আউট হয়েছে অজানা একটি এজেন্ট নম্বরে। এ বিষয়ে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুক্তভোগী এক অবিভাবক বলেন, ‘আমার ৫টা মেয়ে, অনেক কষ্টে পড়া-লেখা করাই। মেয়ে রুবিনা কোড়ালিয়া এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

উপবৃত্তির ৯৫০ টাকা নগদে আসে টাকা উঠাতে দোকানে গেলে দোকানদার বলে টাকা অন্য নম্বরে ক্যাশ আউট হইছে। অথচ ওই নম্বর আমার অচেনা। নম্বরটি বন্ধ রয়েছে। এর আগেও আমার মেয়ের উপবৃত্তির ১৯শ’ টাকা নিয়ে গেছে। একই প্রতিষ্ঠানের আরেক অবিভাবক বলেন, ‘আমার দুই নাতি জান্নাতুল ও বাইজিদ একজন প্রথম শ্রেণিতে, আরেকজন পড়ে পঞ্চম শ্রেণিতে সবার মোবাইলে নগদে টাকা আসে জেনে আমি স্থানীয় বাজারে দোকানির কাছে গেলে, দোকানদার জানায় আপনার টাকা ক্যাশ আউট হয়েছে। শুধু নাতিদেরই নয় অনেক বাচ্চার উপবৃত্তির টাকা তুলতে পারে নাই।’ উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক শামিম শিকদার বলেন, মোবাইলে মেয়ের উপবৃত্তির টাকা আসছে দেখেছি কিন্তু দুইদিন পর দোকানে টাকা উঠাতে গিয়ে দেখি টাকা নাই। এর আগেও মাইয়ার পোশাকের জন্য টাকা আসছিল তাও নিয়া গেছে। মাস্টারেগো কাছে গিয়াও কোনো ধরনের ফয়সালা হয় নাই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত জুলাই মাসের ১৯ তারিখের আগে যারা টাকা উত্তোলন করেছে তারা টাকা পেয়েছে। তবে ১৯ তারিখের পর যারা টাকা উত্তোলন করেনি তাদের টাকা উধাও হয়েছে। অনেক অভিভাবক আমাদের কাছে টাকা তুলতে এসে আবার খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে।  এ বিষয়ে কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাম মিয়া বলেন, ‘মূলত টাকা ক্যাশ ইন হলে কোনো এসএমএস আসে না। যার কারণে অধিকাংশ অভিভাবকগণ জানেও না যে তাদের ফোনে টাকা আসছে। গত জুলাই মাসে ১৯ তারিখের আগে টাকা উত্তোলন করতে গেলে পিন নম্বর ম্যাস করেনি, আবার এর পরে উঠাতে গেলে ক্যাশ আউট দেখায়। অধিকাংশ অভিভাবক এসে অভিযোগ জানায় তবে আমাদের তো কিছু করার নেই।’  রাঙ্গাবালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, আমরা আমাদের দপ্তর থেকে শিক্ষার্থীদের চাহিদা দাখিল করেছি। এরপরে নগদ থেকে যেই টাকাটা ছাড় করা হইছে এ রকম কোনো ম্যাসেজ আমরা পাইনি। শুধু অভিভাবকদের কাছ থেকে শুনছি। যারা ১৯শে জুলাইয়ের পরে যারা টাকা তুলতে গেছে অনেকেরই দেখা যাচ্ছে যে টাকা ক্যাশ আউট হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট অভিভাবক জানে না। এরকম আমরা মেসেজ পাইতেছি। তবে আমাদের কেউ লিখিত অভিযোগ করেনি, মৌখিকভাবে জানিয়েছে। আমরা অধিদপ্তরের উপবৃত্তির সেলে জানিয়েছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »