শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রিয় লিটন বাশার- এমন তো কথা ছিল না !
প্রকাশ: ৩০ জুন, ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রিয় লিটন বাশার- এমন তো কথা ছিল না !

মামুন-অর-রশিদ : বরিশাল মিডিয়ায় এক কিংবদন্তি সাংবাদিক লিটন বাশার। একজন মানুষ নিজেকে অন্যের কল্যাণে কতটা বিলাতে পারেন তার এক বিরল দৃষ্টান্ত তিনি। অগ্রজ, সহকর্মী, অনুজ সবার প্রয়োজনই তার কাছে ছিল মুখ্য। বিপদে, অসুস্থতায় কিংবা দুর্দিনে এমন দরদী যেন মেলা ভার। শুধু তাই নয় অন্যান্য পেশার মানুষেরাও ছিল তার অন্ধভক্ত।

মাত্র ৪৬ বছর বয়সি এই মানুষটি যখন লাখো মানুষের নয়নের মনি এমন সময় কাউকে না বলেই হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে। ২০১৭ সালের ২৭ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্খি গুনগ্রাহী রেখে গেছে গেছেন।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে তার জীবনের সর্বশেষ নির্বাচনে তিনি সভাপতি পদে লড়ে মাত্র ১ ভোটে হেরে যান। সেই নির্বাচনে শুধু সাংবাদকিরাই নন, প্রায় সব শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি বলেছিলেন ‘এত ভালবাসা আমি কোথায় রাখি’।

সময়ের পরিক্রমায় লিটন বাশার হয়ে উঠেছিলেন সমাজের অনিয়ম অনাচার রুখে দিতে শোষিত বঞ্চিত অত্যাচারিতের পক্ষে প্রতিবাদী মানব। বরিশাল সাংবাদিকতায় নতুন দিগন্ত রচনার পথ ধরে হেঁটে ছিলেন । প্রখর লেখনী শক্তির অধিকারী এ মহান ব্যক্তি। সময়ের সাহসী কিবোর্ড যোদ্ধা। তিনি ইতিহাস ঐতিহ্যের বরিশালের মিডিয়া জঞ্জালমুক্ত করতে অসুর কিংবা দানবদের বিরূদ্ধে কঠিন থেকে কঠিন লড়াইয়ে অবতীর্ন হয়েছিলেন। মনস্তাতিক লড়াই। শুভ আর অশুভ শক্তির লড়াই।

এমন লড়াইয়ে তার এই অকাল প্রয়াণে থেমে যায় কোটি প্রাণের স্পন্দন। নিঃস্বার্থ ভালবাসায় সিক্ত হওয়া শত শত অনুজ সহকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা সেদিন নির্বাক নয়নে অশ্রুসিক্ত হয়, যেন তাদের স্বপ্নগুলো থমকে দাড়ায়।

ভালবাসার এই হৃদয় বিদারক আকুতি থেকে একটি কথাই তাকে বলতে ইচ্ছে করে ‘এমন তো কথা ছিলনা’ ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »