● ●


ঝুঁকিতে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালত
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকিতে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালত

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮: ২০

আইন ও বিচারব্যবস্থার মূল উদ্দেশ্য মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু ন্যায়বিচারের স্থানটিই যদি প্রাণনাশের ফাঁদে পরিণত হয়, তবে তা চরম ট্র্যাজেডি। ঠিক এমনই এক আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি কক্সবাজার আদালতপাড়া। বিচারপ্রার্থী, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছেন।

কক্সবাজারের সাত দশকের পুরোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি এখন জরাজীর্ণ। ভবনের কলাম, পিলার ও ছাদে প্রকট ফাটল দেখা দিয়েছে। সামুদ্রিক নোনা বাতাসে ভেতরের রডগুলোয় মারাত্মক জং ধরেছে। ফলে কাঠামোগত শক্তি একেবারেই ক্ষয়ে গেছে। ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে সিমেন্ট ও পলেস্তারা। প্রতিদিন এই ভবনে প্রবেশ করা যেন জীবন বাজি রাখার শামিল।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী, কক্সবাজার সিসমিক জোন ৩-এর অন্তর্ভুক্ত। অর্থাৎ, এটি অত্যন্ত উচ্চ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকা। সম্প্রতি পার্শ্ববর্তী মিয়ানমার ও পার্বত্য অঞ্চলে একাধিক মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মাঝারি এক ঝাঁকুনিতেই প্রায় ৭০ বছরের পুরোনো এই ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।

২০২৩ সাল থেকে ‘জুডিশিয়াল কমপ্লেক্স’ নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও তা কাগজপত্রে সীমাবদ্ধ। কিছু সুবিধাভোগীর বিরোধিতা ও আমলাতান্ত্রিক জটিলতায় ফাইলবন্দি হয়ে আছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাধারণ বিচারপ্রার্থীরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। শুনানি চলাকালে কখন ছাদ ধসে পড়ে-এই আতঙ্কে বিচারিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা আদালতে ঢুকতে ভয় পাচ্ছেন। ভয়াবহ বিপর্যয় ঘটার আগেই অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। কোনো দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করা বা তদন্ত কমিটি গঠন প্রকৃত সমাধান নয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম নীতি। কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতে বড় কোনো ট্র্যাজেডি ঘটার আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিচারালয় যেন মানুষের সুরক্ষার প্রতীক হয়, কোনো দুর্ঘটনার কেন্দ্রবিন্দু নয়। ‘ধসে পড়ার আগেই জাগুক সচেতনতা’-এই আহ্বানের মূল উদ্দেশ্য কেবল একটি ভবন রক্ষা নয়; এর সঙ্গে জড়িত নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা।

লেখক: সাংবাদিক, কক্সবাজার

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »