শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ২:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার

যশোর শহরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার রাতের এ ঘটনায় রোববার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওই মামলায় যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, যশোর শহরের আকাশ (২০) নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার সন্ধ্যায় তারা শহরের একটি মেলায় ঘুরতে যায়। সেখান থেকে আকাশ এবং তাঁর দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাত ওই কিশোরীকে যশোর বিমান অফিস মোড়ে অবস্থিত যুবলীগনেতা রফিকুল ইসলামের অফিসকক্ষে নিয়ে যান।

সেখানে রফিকুলের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদের ছেলে শহীদ (৪৩) তাকে ধর্ষণ করেন। এ সময় আরাফাতসহ অন্যরা ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। পরে আকাশ, আরাফাত, বিল্লাল তাকে বাসায় পৌঁছে দিতে গেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কোতোয়ালি থানার টহল পুলিশ তাঁদের থামায়। এ সময় ওই কিশোরী পুলিশকে সব খুলে বলে।

একপর্যায়ে তার সঙ্গে থাকা তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। পরে ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে শহরের কাঁঠালতলা থেকে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বি এম আলমগীর হোসেন বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »