মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজাপুরে সংঘর্ষ, দোকান ভাংচুর আহত ২
প্রকাশ: ৩০ মে, ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজাপুরে সংঘর্ষ, দোকান ভাংচুর আহত ২

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন।আহতরা হলেন, আঃ রহমান খান এর ছেলে মুছা খান ও রহিম আকন এর ছেলে মোঃ মঞ্জুরুল আলম। শুক্রবার (২৯মে) বিকাল সাড়ে ছয় টার দিকে উপজেলার আদাখোলা এলাকার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ও পরবর্তীতে পাকা রাস্তায় উপর এ ঘটনা ঘটে। এ বিষয়ে মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।মোঃ মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা ও আমরা একই এলাকার লোক। বিভিন্ন সময় বিভিন্ন কারন নিয়ে প্রতিপক্ষরা আমাদের উপর মারধর ও ভয়ভীতি দেখাইতো।ফুটবল খেলাকে কেন্দ্র করে তাহারা আবার আমাদের এলাকাবাসীদের উপর হামলা চালায়। এলাকাবাসী উক্ত এলাকার রহিম আকনের কাছে বিচার চাইতে গেলে সে বিচার না করিয়া উল্টো আমাদের ধমক দিয়ে তাড়িয়ে দেয় এবং প্রতিপক্ষদের লেলিয়ে দিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমার দোকান লুটপাট সহ ভাংচুর করে।এতেও তারা শান্ত না হইয়া আমার পাশের দোকানদার আমার দাদাকে আক্রমন করে। এবং তাকে মারধর করিয়া টাকা পয়সা নিয়া যায়।
তাহা শুনিয়া আমরা ঘটনাস্থলে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়া আমাদের উপর হামলা চালায়। উক্ত হামলায় আমার চাচা মুছা খান এর পায়ে কোপ লেগে রক্তাক্ত জখম হয়। বর্তমানে মুছা খান রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »