রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফুরফুরে মিম
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফুরফুরে মিম
বিয়ের পরপরই মধুচন্দ্রিমা উদ্‌যাপন করতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তবে স্বামীসহ পরিবারের অন্যরা করোনায় আক্রান্ত হওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। তবে সেসব জটিলতা কেটেছে। তাই তো আর অপেক্ষা না বাড়িয়ে এই অভিনেত্রী স্বামী সনি পোদ্দারকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপে উড়াল দিয়েছেন। রাজধানী মালের অদূরে সি-প্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপের রিসোর্টে উঠেছেন তারা। সেখানেই পাঁচদিন থাকবেন তারা। এরইমধ্যে সেখান থেকে স্বামীর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি মিম পোস্ট করেছেন ফেসবুকে। চলতি বছরই ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিম।

হানিমুনে যাওয়ার আগে তিনি বলেন, বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস ছিল এবার। আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। পরদিন হানিমুনে যাবো, সেভাবেই করছি। কেন মালদ্বীপকে বেছে নিলেন- এমন প্রশ্নে মিম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। সে কারণেই আমার একটা আগ্রহ ছিল। এখানে এসে বেশ ফুরফুরে মেজাজে রয়েছি। ভালো লাগছে। উল্লেখ্য, গত বছর ১০ই নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন ‘আমার আছে জল’ খ্যাত এই অভিনেত্রী। এরপর তারা চলতি বছরের ৪ঠা জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »