বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে ছাত্রদলের ১৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৫
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৬:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেনীতে ছাত্রদলের ১৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে রোববার বিকেলে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন (২৮), ছাত্রদল কর্মী নিজাম উদ্দিন (২১), আবদুল্লাহ আল নোমান (১৯), আবির ইসলাম (১৯) ও যুবদল কর্মী মো. আলাউদ্দিন (২৮)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও ১৫৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন দাবি করেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে পেছন থেকে হামলা করে। এলোপাথাড়ি লাঠিপেটা করে ও গুলি করে। এতে আমাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়। গ্রেপ্তারের ভয়ে তাদের চিকিৎসাও গোপনে নিতে হচ্ছে। আমরা মিথ্যা ও বাটোয়াট মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারদের দ্রুত মুক্তি চাই।’

পুলিশ জানায়, রোববার বিকেলে ছাত্রদলের কিছু নেতা-কর্মী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে মিছিল শুরু করে। একপর্যায়ে তারা রাস্তায় বিভিন্ন গাড়ির গ্লাস ভাঙচুর শুরু করে। তাদের এসব কাজ থেকে বিরত থাকতে বলায় তারা আরও ক্ষিপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ২৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »