মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে কমেন্ট করায়  ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা  আইনে মামলা
প্রকাশ: ২৯ জুলাই, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুকে কমেন্ট করায়  ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা  আইনে মামলা

 

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে বাসস, যুগান্তর ও চ্যানেল ২৪ প্রতিনিধি আক্কাস সিকদারের নামে ঝালকাঠিতে ডিজিটাল আইনে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা। বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৯, ৩১ ও ৩৫ ধারায় তিনি ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। (মামলা নং-১৭) ।

মামলা হবার পর রাতেই পুলিশ আক্কাস সিকদারের তরকারী পট্ট্রিস্থ ভাড়া বাসায় অভিযান চালায়। কিন্তু এর আগেই আাক্কাস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ মামলায় অজ্ঞাতনামা ৩/৪ জনকেও আসামী করা হয়েছে।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, জনৈক নেয়ামুল বাশার তার ফেসবুক আইডিতে গত ১৫ জুলাই এক ষ্টাটাসের কমেন্টসে আক্কাস সিকদার লেখেন, ” চাঁদা দেবে ১৯ জায়গায় নয়তো ২০ জায়গায় নেবে কারো কিছু করার আছে? স্বাধিন বাংলা চাদাবাজী বা চাদা আদায় স্বরাষ্টমন্ত্রনালয় মন্ত্রী এবং সেতু মন্ত্রী ও-কা স্মীকৃত একটি পেশা। এ পেশায় অন্তত ২০ হাজার লোক কাজ করে” মর্মে কমেন্টস করে।

তার কমেন্টে তিনি মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি মহোদয়ের নামকে ব্যবহার করে ও-কা হিসেবে উল্লেখ করেছে। উল্লেখিত বিবাদীরা পরস্পপর যোগসাজশে ও সহযোগিতায় বাংলাদেশ সরকারের দুইজন মাননীয় মন্ত্রীকে হেয় প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে উল্লেখিত কমেন্টস করেছেন। যা ব্যপক ভাবে প্রকাশ পেলে আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতী হবার আশংকা রয়েছে।

এদিকে এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরো একজন মন্ত্রীকে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তর শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য এর আগে ঝালকাঠির সাংবাদিকদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আক্কাস সিকদারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ( ধারা-২৫,২৯ ও ৩৫) সম্প্রতি চার্জশিট দিয়েছে বরিশাল পিবিআই। #




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »