সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে পিস্তলের ছবি দিয়ে তরুণ গ্রেপ্তার
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুকে পিস্তলের ছবি দিয়ে তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে পিস্তলের ছবি আপলোড করেন তিনি।

শনিবার রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, মাহি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কখনো মোবাইল হারিয়ে গেছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলেন। তার বক্তব্য অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তোর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটখিল থানার ওসি মো. গিয়াসউদ্দিন বলেন, ওই যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »