শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুক: ছবি আপলোড করুন, ঝড়ের মত বাড়বে রিচ
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুক: ছবি আপলোড করুন, ঝড়ের মত বাড়বে রিচ

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই ফেসবুকের ব্যবহারকারী। এর মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা অন্য কোনও সোশ্যাল মিডিয়া সেভাবে ব্যবহার করেন না। ছবি শেয়ার থেকে শুরু করে কোনও স্টেটাস শেয়ার সবকিছুর জন্যই তাঁরা ব্যবহার করেন ফেসবুকের মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।

ফেসবুক ব্যবহার করলেও অনেকেই বিভিন্ন কারণে ওই প্ল্যাটফর্ম নিয়ে খুশি নয়। কেন? কারণ, এবিষয়ে অনেকেই জানিয়েছেন ছবি, ভিডিয়ো বা কোনও স্টেটাস যাই পোস্ট করা হোক না কেন সঠিক ভাবে কোনও এনগেজ়মেন্ট পাওয়া যায় না। যার ফলে সমস্যায় পড়তে হয় তাঁদের।

প্রয়োজনে কোনও পেজ থেকে প্রোমোশন করে প্রয়োজনীয় এনগেজমেন্ট বাড়াতে হয় তাদের। কিন্তু এটা হয়তো অনেকের অজানা, ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজরে রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। অর্থাৎ কোন সময় ফেসবুকে পোস্ট করছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ইচ্ছা পোস্ট করলেই কিন্ত ফেসবুকে সমান এনগেজমেন্ট পাওয়া সম্ভব নয়। কারণ সব সময় ফেসবুকের ট্র্যাফিক সমান থাকে না। এমনকী রোজ দিন তা সমান থাকে না। সেকারণে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত।

জেনে নিন ফেসবুকে কন্টেন্ট আপলোডের সঠিক সময়-

এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলোতে দেখা গেছে, সকালের কিছু পরেই যদি ফেসবুকে পোস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু চলতি বছর থেকে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খুব সকালে কন্টেন্ট পোস্ট করলে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। এবং বেশি সংখ্যক মানুষ সেই কন্টেন্ট দেখেন।

১) সোমবার থেকে শুক্রবার ভোর ৩টে থেকে এনগেজমেন্ট ভালো পাওয়ার সম্ভবনা থাকে। অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালো এনগেজমেন্ট পাওয়া যেতে পারে।

২) মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ফেসবুকে পোস্ট করলে সবথেকে বেশি সুবিধা পাওয়া যেতে পারে।

৩) ওই রিপোর্ট অনুযায়ী শনিবার ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত নয়। কারণ ওই দিন পোস্ট করলে এনগেজমেন্ট সবথেকে কম আসে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »