সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করার সহজ উপায়
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করার সহজ উপায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। এই প্ল্যাটফর্মে প্রোফাইল ভেরিফিকেশন সম্পূর্ণ করলে মিলবে ব্লু টিক। তাই নিজের প্রোফাইলে ব্লু টিক চাইলে প্রোফাইল ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে। কীভাবে নিজের ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন? সহজ উপায় দেখে নিন।

প্রোফাইল অথবা পেজ ভেরিফিকেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হবে। এই জন্য মানতে হবে কিছু নিয়ম। প্রথমের নিজের প্রোফাইলে সব তথ্য দিয়ে তা সম্পূর্ণ করতে হবে। এছাড়াও আপনার অ্যাকাউন্ট অথবা আসল হতে হবে। এছাড়াও ফেসবুক সার্চ এনেবেল করে রাখতে হবে অ্যাকাউন্টে। একই সঙ্গে কোন পেজের করতে গেলে তা একটি ব্র্যান্ডের হতে হবে।

ফেসবুক ভেরিফায়েড করার আগে করণীয়

ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করতে হলে নিচের করণীয় কাজগুলো আগে করুন-

প্রোফাইলে কভার ছবি অ্যাড করুন।

প্রোফাইল ফটো অ্যাড করুন।

ফেসবুকের নিয়ম মেনে প্রোফাইলের নাম সেট করুন।

প্রোফাইলে ফলো অপশন চালু করুন।

ফেসবুক প্রোফাইলে ব্লু টিক পাবেন কীভাবে?

ফেসবুক ওপেন করে প্রথমে ভেরিফিকেশন আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে।

সেখানে প্রথম বিভিন্ন তথ্য দিতে হবে। নিজের পেজ ভেরিফাই করছেন না প্রোফাইল? তা জানাতে হবে।

এরপরে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে।

এর পরে চুজ ফাইলস সিলেক্ট করে নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে।

এবার কোন বিভাগের অধীনে প্রোফাইল অথবা পেজ ভেরিফাই করছেন তা সিলেক্ট করতে হবে

এবার নিজের দেশের নাম সিলেক্ট করুন।

আপনার সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ৫টি প্রতিবেদনের লিঙ্ক পাঠাতে হবে ফেসবুককে

আবেদন পত্র সাবমিট করার আগে এক লাইনে লিখুন কেন আপনার প্রোফাইলে ব্লু টিক প্রয়োজন।

এইভাবে খুব সহজ উপায়ে নিজের ফেসবুক পেজে ব্লু টিকের আবেদন করতে পারেন। কয়েক দিনের মধ্যে আপনি ফেসবুকের কাছ থেকে মেসেজ পেয়ে যাবেন। আপনি যোগ্য হলে প্রোফাইলে ব্লু টিক দেবে ফেসবুক।

কারা পাবেন ব্লু টিক?

তবে জেনে রাখা প্রয়োজন সব ব্যবহারকারীর প্রোফাইলে ব্লু টিক দেয় না ফেসবুক। নির্দিষ্ট ব্র্যান্ড, পাবলিক ফিগার ও সংবাদমাধ্যমের প্রোফাইল ও পেজের জন্য ব্লু টিকের আবেদন করা যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করার জন্য এই লিংকে আবেদন করুন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »