সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ফৌজদারি মামলায় সাময়িক বরখাস্ত স্কুলের অফিস সহকারী
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফৌজদারি মামলায় সাময়িক বরখাস্ত স্কুলের অফিস সহকারী

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি |

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় সাতদিন হাজত বাস করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল সোমবার বিষয়টি জানা গেছে।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহ জামাল খান জানান, গত ৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন তিনি। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানান প্রধান শিক্ষক। 

২০১৯ খ্রিষ্টাব্দের ১৮ আগস্ট রোববার বিকেলে উপজেলার বলতলা এলাকার দোগনা বাজারের খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে একই এলাকার মানিক খানকে হাতুড়ি পেটা করে আল আমিন। ওই মামলার প্রধান আসামি আলআমিন। 

এ ব্যাপারে আল আমিনের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম জানান, বিষয়টি তার জানা নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »