বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগ, চাকরি হারালেন অভিযুক্ত ব্যক্তি
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগ, চাকরি হারালেন অভিযুক্ত ব্যক্তি

অনলাইন ডেস্ক

নারী সহযাত্রীর শরীরে মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে ওয়েলস ফার্গো কোম্পানি। গত ২৬ নভেম্বর যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন ওই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসে ওই নারী বিমানযাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পরে।

ওয়েলস ফার্গো নামের মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগগুলি ‘খুবই বিরক্তিকর’। খবর হিন্দুস্থান টাইমসের

বিবৃতিতে বলা হয়, ওয়েলস ফার্গো কর্মীদের পেশাদার ও ব্যক্তিগত আচরণের সর্বোচ্চ মান বজায় রাখে। সেখানে শঙ্কর মিশ্রের আচরণ বিরক্তিকর বলে মনে করে আমাদের কোম্পানি। তাই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছি এবং তাদেরকে যে কোন অতিরিক্ত তদন্তের জন্য অনুরোধ করছি।’

গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে অভিযুক্ত ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন। 

ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।

এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। বৃহস্পতিবার সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।

অভিযুক্ত পুরুষ যাত্রীর নাম প্রকাশ না করে এয়ার ইন্ডিয়ার চিঠিতে বলা হয়েছে, অশোভন আচরণ করায় ওই ব্যক্তি এক মাস এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চলাচল করতে পারবেন না। এ ছাড়া এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এয়ার ইন্ডিয়ার নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তারা। এ ঘটনায় দিল্লির পালান পুলিশ স্টেশন এ ঘটনায় একটি মামলা করেছে। অপরদিকে সংক্ষুব্ধ নারী যাত্রীকে বিমান ভাড়া ফেরত দিয়েছে বিমান কর্তৃপক্ষ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »