শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ায় কালোবাজারির দায়ে আ.লীগের ৩ নেতাকে অব্যাহতি
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বগুড়ায় কালোবাজারির দায়ে আ.লীগের ৩ নেতাকে অব্যাহতি

জব্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: প্রথম আলোজব্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: প্রথম আলোবগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও কালোবাজারির সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান দলীয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তিন নেতাকে পদ–পদবি থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

অব্যাহতি দেওয়া নেতারা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজিউল হক এবং শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। তবে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের এক সদস্য আনছার আলী এ ধরনের অপকর্মে ধরা পড়লেও তাঁর ক্ষেত্রে দল থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দলীয় সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল শনিবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার ভাগ শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করে। এসব চাল সরকারি বস্তা থেকে পাল্টিয়ে ফিডমিলের বস্তায় ভরে মজুত করা হয়েছিল। পরে শিমলা বাজারে আনিছুর রহমানের মালিকানাধীন গুদামে তল্লাশি অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আরও ১১০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় সরকারি চাল কালোবাজারি ও বেআইনিভাবে মজুত করার দায়ে আনিছুর রহমান এবং তাঁর সহযোগী উপজেলা আওয়ামী লীগের সদস্য আনছার আলীকে আটক করা হয়। এ ঘটনায় আজ রোববার আটক দুজন ছাড়াও পলাতক ডিলারকে আসামি করে র‍্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান (বাঁয়ে) ও সদস্য আনছার আলীগ্রেপ্তার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান (বাঁয়ে) ও সদস্য আনছার আলীদলীয় নেতারা জানান, গতকাল বিকেলে শিবগঞ্জ থানা–পুলিশ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের গণকপাড়া গ্রামে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ৫০ হাজার ১০০ কেজি কালোবাজারির চালসহ মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে মোস্তাফিজার পুলিশের কাছে স্বীকার করেন, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এই সরকারি চাল কালোবাজারির সঙ্গে জড়িত। সাইফুলই এসব চাল মজুত করেছিলেন।

এ ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। তিনি পলাতক।

এ ছাড়া ৭ এপ্রিল সারিয়াকান্দি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৮৮ বস্তা চাল কালোবাজারির দায়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজিউল হককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠান। গাজিউল ওই ইউনিয়নের সরকারি ডিলারও।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া নিজেই অভিযান চালিয়ে ২৮৮ বস্তা চাল কালোবাজারির হাতেনাতে প্রমাণ পেয়ে ওই আওয়ামী লীগ নেতাকে এক মাসের দণ্ড দেন।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »