শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ দশমিনায় টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ: ২৯ মে, ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ দশমিনায় টুর্নামেন্ট উদ্বোধন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর (বালিকা) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ মে) বিকালে সাড়ে ৪টায় দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল কাউয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাফর আহাম্মেদ, থানা ওসি মো. জসীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ (পিআইও) মো. রবিউল ইসলাম প্রমুখ। জেলা রেফারী আ্যাসোসিয়েশন সদস্য মো. বেল্লাল হোসেনের পরিচালনায় আবুল বশার, জহিরুল হক ও খরসুজ্জামান বেনু উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করেন।
প্রধান অতিথি এসএম শাহজাদা সাজু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) উদ্বোধনের মাধ্যমে শিশুদের ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে তোলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে শিশুরা খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আমি সকল খেলোয়ার ও যারা খেলা পরিচালনা করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বিভিন্ন সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দশমিনা সদর ইউনিয়ন বনাম বহরমপুর ইউনিয়ন। খেলায় টাই-ব্রেকারে ৩-৪ গোলে বহরমপুর ইউনিয়নকে পরাজিত করেছে দশমিনা সদর ইউনিয়ন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »