বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজকে পুরস্কৃত
প্রকাশ: ৭ জুলাই, ২০২০, ২:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজকে পুরস্কৃত

মিলন কান্তি দাসঃ
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” বিষয়ে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রামাণ্য চিত্রটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে উপজেলা পর্যায়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহম্মদ আনোয়ার আজীম,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ,সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস,সাংবাদিক ফোরামের সভাপতি মোহম্মদ মিজানুর রহমান,সংবাদকর্মী অরবিন্দ পোদ্দার তপু এবং বিজয়ী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।প্রধান অতিথি মোহম্মদ সাখাওয়াত হোসেন বলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার মধ্য দিয়ে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার আজীম বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক বলেন এ অর্জন আমাদের আগামী দিনে নতুন কিছু উপস্থাপনে অনুপ্রাণিত করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »