বড়াইগ্রামে ভুল চিকিৎসায় নববধূর মৃত্যু, হাসপাতাল সিলগালা ও মালিক আটক
প্রকাশ: ৬ অক্টোবর, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ভুল চিকিৎসায় নববধূর মৃত্যু, হাসপাতাল সিলগালা ও মালিক আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নববধূর মৃত্যুর ঘটনায় প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দিয়েছে এবং একইসাথে হাসপাতালের মালিককে আটক করেছে।

রবিবার দুপুর বারোটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ হাসপাতালটি সিলগালা করে দেয়। এর আগে ভোর চারটায় ভুল চিকিৎসায় মারা যায় উপজেলার বড়াইগ্রামের রামেশ্বরপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী গৃহবধূ সুমাইয়া খাতুন (১৬)। মৃত গৃহবধূ সুমাইয়া বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে তার বিয়ে হয়। সুমাইয়া একই উপজেলার নগর ইউনিয়নের গ্রামের রাহাবুল ইসলামের মেয়ে। আটককৃত হাসপাতাল মালিকের নাম আরশেদ আলী (৬৫)। সে একই উপজেলার মাঝগাও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামের মৃত অসিমউদ্দিনের ছেলে।

মৃত সুমাইয়ার মা মোমেনা খাতুন জানান, শনিবার সন্ধ্যায় সুমাইয়ার পেটে প্রচন্ড ব্যাথা হলে তাকে বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। রাত আটটার দিকে ওই হাসপাতালে ডাক্তার সামিরা তাবাচ্ছুম সাথী (এমবিবিএস) এপেন্ডিসাইটিস এর অপারেশন করেন। অবস্থার খারাপ হলে রাত তিনটার দিকে ওই ডাক্তার পুনরায় সুমাইয়াকে ইনজেকশন পুশ করেন এবং তার এক ঘন্টা পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সকালে রোগীর আত্মীয় স্বজন পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের এ বিষয়ে অভিযোগ করলে ঘটনা তদন্তে আসেন বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুন-অর-রশিদ ও উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় ও মালিককে আটক করা হয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট ডাক্তার ও নার্স পালিয়ে যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ জানান, হাসপাতালটির কোন কাগজপত্র ঠিক নাই। আবাসিক মেডিকেল অফিসার নাই এবং পরীক্ষার যন্ত্রপাতি যথার্থ না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »