সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্দি ২ আমেরিকানকে ছাড়তে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধ
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বন্দি ২ আমেরিকানকে ছাড়তে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধ

অনলাইন ডেস্ক

দুই হাই-প্রোফাইল আমেরিকান বন্দিকে ছাড়তে একটি প্রস্তাবে রাজি হওয়ার জন্য মস্কোর প্রতি অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপকালে এ অনুরোধ করেন। খবর আলজাজিরার।

শুক্রবার বিকেলে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, দিনের শুরুতে ল্যাভরভের সঙ্গে ‘অকপট ও সরাসরি আলাপ করেছি’।

শীর্ষ এ কূটনীতিক সাংবাদিকদের বলেন, ‘পল হুইলান এবং ব্রিটনি গ্রিনারের মুক্তির ওপর আমি একটি প্রস্তাব গ্রহণে ক্রেমলিনকে চাপ দিয়েছি।’

ল্যাভরভ ব্লিনকেনকে পরামর্শ দিয়ে বলেন, বন্দি বিনিময়ের বিষয়ে দুই দেশই শান্ত কূটনীতিকে ফিরুক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বন্দি নাগরিকদের হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পরামর্শ হচ্ছে, এ সমস্যা সামলাতে পেশাদার আচরণে ফিরে আসা এবং অনুমানমূলক তথ্য ছোড়ার পরিবর্তে ‘শান্ত কূটনীতি’ অনুসরণ একান্ত জরুরি।

ব্লিনকেন বুধবার জানান, বাইডেন প্রশাসন সাবেক নৌসেনা হুইলান ও বাস্কেটবল তারকা গ্রিনারের মুক্তির জন্য একটি ‘বাস্তবিক প্রস্তাব’ প্রস্তুত করেছে।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের জেলে থাকা সাজাপ্রাপ্ত অস্ত্র চোরাকারবারি ভিক্টর বাউটকে হস্তান্তরে ইচ্ছুক ওয়াশিংটন।

অলিম্পিকের দুটি পদকজয়ী গ্রিনার মাদক সংক্রান্ত অভিযোগে মস্কো বিমানবন্দরে ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। এ দুই বন্দিকে ফেরত আনতে তার পরিবারের সদস্যরা বাইডেন প্রশাসনের ওপর চাপ দেওয়া অব্যাহত রেখেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »